Advertisement Placeholder

জিম্মিকারীকে হত্যার মধ্য দিয়ে সুইজারল্যান্ডে ট্রেন জিম্মি নাটকের অবসান

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিম্মিকারীকে হত্যার মধ্য দিয়ে সুইজারল্যান্ডে ট্রেন জিম্মি নাটকের অবসান

সুইজারল্যান্ডে গত ৮ ফেব্রুয়ারি এক ট্রেনে ১৫ জনকে জিম্মি করেছিলেন এক ব্যক্তি। প্রায় চার ঘণ্টা পর পুলিশ ট্রেনে ঢুকে ওই ব্যক্তিকে হত্যা করে জিম্মিদের উদ্ধার করে। জিম্মিকারী ৩২ বছর বয়সি এক ইরানি আশ্রয়প্রার্থী ছিলেন বলে জানা গেছে। তবে কী উদ্দেশ্যে তিনি ট্রেনের যাত্রীদের জিম্মি করেছিলেন, তা জানায়নি পুলিশ৷ জিম্মিকারীর হাতে কুঠার ও ছুরি ছিল৷

ফ্রান্স সীমান্তের কাছে অবস্থিত সুইজারল্যান্ডের ভো জেলার এসার-সু-শভো শহরে ঘটনাটি ঘটেছে৷

ভো জেলার মুখপাত্র পুলিশের মুখপাত্র জ্যঁ-ক্রিস্টোফ সতুরেল বলেন, জিম্মি ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার কোনো লক্ষণ দেখা যায়নি।

‘জিম্মি সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে,’ এক বিবৃতিতে উল্লেখ করেছে পুলিশ।

প্রায় ৬০ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন বলে প্রসিকিউটর জেনারেল এরিক কালটেনরিডার স্থানীয় এক টিভিকে জানিয়েছেন।

সুইজারল্যান্ডে জিম্মির ঘটনা বিরল। তবে অতীতেব্যাংক ও ব্যবসা-প্রতিষ্ঠানে কিছু জিম্মির ঘটনা ঘটেছে। ২০২২ সালের জানুয়ারিতে একটি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কর্মীদের জিম্মি করে ভল্ট খুলতে বাধ্য করা হয়েছিল। ভল্টে মূল্যবান স্বর্ণালঙ্কার-স্বর্ণখণ্ড ছিল।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার