Advertisement Placeholder

যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন র‍্যাচেল রিভস। দেশটির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে ৫ জুলাই তার নাম ঘোষণা করেন নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন র‍্যাচেল। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন তিনি। খবর দ্যা গার্ডিয়ান।

যুক্তরাজ্যে ৪ জুলাই অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।

পরদিন ৫ জুলাই রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্রাসাদে গিয়ে দেখা করেন কিয়ার স্টারমার। ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস তাঁকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার