Advertisement Placeholder

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই : পুতিন

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন যে, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের অবসানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলেও মনে করছেন তিনি।

বৃহস্পতিবার রাশিয়ার কাজানে ব্রিকসের শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

পুতিন বলেন, এক বছর আগে গাজায় শুরু হওয়া সামরিক পদক্ষেপ বর্তমানে লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে করে ওই অঞ্চলের অন্যান্য দেশও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের মাত্রা তীব্রভাবে বেড়েছে। এ ঘটনা একটি ধারাবাহিক প্রতিক্রিয়ার কথা স্মরণ করিয়ে দেয় যে, বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে।

রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকসের এবারের সম্মেলন। সম্মেলনে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ অন্যান্য বিশ্ব নেতারা। সম্মেলনে যোগ দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ, লেবানন সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্বের আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন পুতিন।

ফিলিস্তিন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে সহিংসতা শেষ হবে না। ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রধান শর্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত দ্বি-রাষ্ট্রীয় ফর্মুলার বাস্তবায়ন।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ঐতিহাসিক যে অবিচার হয়েছে, দ্বি-রাষ্ট্রীয় ফরমুলা বাস্তবায়নের মাধ্যমে তার সুবিচার করতে হবে। এ প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত সহিংসতার দুষ্ট চক্র ভাঙা সম্ভব না।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার