Advertisement Placeholder

শেষ পর্যন্ত লড়াই করবে ইউক্রেন : জেলেনস্কি

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেষ পর্যন্ত লড়াই করবে ইউক্রেন : জেলেনস্কি

টানা ছয় মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বুধবার (২৪ আগস্ট) ছিল ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস এবং এদিনই দেশটিতে রুশ আগ্রাসনের ছয় মাস পূর্ণ হয়। হামলা শুরুর পর থেকে সামরিক-বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোগত ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন।

তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়ার বিরুদ্ধে ‘শেষ পর্যন্ত’ লড়াই করবে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আপনার (পুতিন) কতটা শক্তিশালী সেনাবাহিনী আছে তা আমরা পরোয়া করি না, আমরা কেবল আমাদের ভূখণ্ড নিয়ে চিন্তা করছি। আমরা শেষ পর্যন্ত এটির জন্য লড়াই করব।’

রাশিয়ার কথা উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন যে, ইউক্রেন ‘সন্ত্রাসীদের সাথে বোঝাপড়ার চেষ্টা করবে না’। তার ভাষায়, ‘আমাদের জন্য ইউক্রেন মানে সমগ্র ইউক্রেন। কোনো ছাড় বা আপস ছাড়াই সকল ২৫টি অঞ্চল মিলেই (একক ইউক্রেন)।’

সূত্র: আলজাজিরা

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার