
বিশ্ব ডেস্ক | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ১০৪ বার পঠিত | পড়ুন মিনিটে

যুদ্ধবিধ্বস্ত মারিউপোলের ছবি তুলে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার ভিসা ডিওর জিতলেন ইউক্রেনের ফটোসাংবাদিক এভজেনিয়ে মালোলেখা। রাশিয়ার সামরিক আগ্রাসনের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মারিউপোলে তার পেশাদারি দায়িত্ব পালনের জন্য ৩ সেপ্টেম্বর তার হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হয়। খবর আরব নিউজ।
ফ্রান্সের পেরপিগনান শহরে একইদিন এ মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত ৩৫ বছর বয়সি ওই ইউক্রেনীয় সাংবাদিক তার ওই পুরস্কারটি দেশবাসীর প্রতি উৎসর্গ করেন।
যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসে (এপি) কাজ করেন ইউক্রেনের এই ফটোসাংবাদিক।



