Advertisement Placeholder

রানি দ্বিতীয় এলিজাবেথের চিরবিদায় আজ

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রানি দ্বিতীয় এলিজাবেথের চিরবিদায় আজ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে আজ। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শুরু হবে আনুষ্ঠানিকতা।

সেখানে উপস্থিত থাকবেন বিশ্বের ৫ শতাধিক অতিথি। রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন আরও ২ হাজার মানুষ। বেলা ১১টা ৫৫ মিনিটে ২ মিনিট নীরবতার মাধ্যমে শেষ হবে শেষকৃত্য অনুষ্ঠান।

বিকাল ৩টার পর শুরু হবে রানির শবযাত্রা। এতে ‘লং ওয়াকে’ অংশ নেবেন হাজার-হাজার ব্রিটিশ। রানির কফিন নিয়ে যাওয়া হবে উওন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ’স চ্যাপেলে। সেখানে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জীবনসঙ্গী প্রিন্স ফিলিপের সঙ্গে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
ইতোমধ্যে সেই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের সব নেতারা যুক্তরাজ্যে পৌঁছেছেন। রবিবার রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। সূত্র: রয়টার্স, বিবিসি, আল-জাজিরা

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার