Advertisement Placeholder

রাশিয়ার সঙ্গে ন্যাটো যুদ্ধে জড়ালে যা ঘটবে বলে হুশিয়ারি দিলেন পুতিন

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ১৬ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাশিয়ার সঙ্গে ন্যাটো যুদ্ধে জড়ালে যা ঘটবে বলে হুশিয়ারি দিলেন পুতিন

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সেনাবাহিনীর সরাসরি সংঘাত হলে তা বিশ্বে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৪ অক্টোবর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট পুতিন বলেন, যদি কোনোভাবে রাশিয়ার সেনাবাহিনীর সাথে ন্যাটোর সৈন্যদের সরাসরি সংঘাত অথবা সরাসরি যোগাযোগ হয়, তাহলে সেটি হবে অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ; যা বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি যারা এ ধরনের কথা বলছেন, তারা কীভাবে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা যায় সে বিষয়ে বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা করবেন।

এর আগে, গত মাসে ইউক্রেনের চারটি অঞ্চল দখলে নেওয়ার পর রুশ ভূখণ্ড রক্ষায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন বলে সতর্ক করে দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ভূখণ্ড দখলে নেওয়াকে অবৈধ আখ্যা দিয়ে চলতি সপ্তাহে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার (১১ অক্টোবর) শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার গুরুতর পরিণতি ডেকে আনবে।

এদিকে, গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বক্তৃতায় ইউক্রেনে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তায় রাশিয়ার পারমাণবিক তর্জন-গর্জনের ব্যাপারে কথা বলেছেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার