Advertisement Placeholder

প্রধানমন্ত্রিত্ব হারানোর পর যা বললেন লিজ ট্রাস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রিত্ব হারানোর পর যা বললেন লিজ ট্রাস

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই দিনই স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে লন্ডনে বাকিংহ্যাম প্যালেসে গিয়ে এ পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে দেশটির রাজনৈতিক প্রথা অনুযায়ী বাকিংহ্যাম প্যালেসের সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশে শেষ ভাষণ দেন লিজ ট্রাস। খবর বিবিসি।

ভাষণে লিজ ট্রাস বলেন, এই মহান দেশের প্রধানমন্ত্রী হওয়া আমার জন্য খুবই সম্মানের একটি ব্যাপার ছিল। এমন এক ঐতিহাসিক সময়ে আমি এ দায়িত্বে এসেছিলাম, যখন নিজের ৭০ বছর শাসনের মেয়াদ শেষ করে মহামান্য রানি প্রয়াত হয়েছেন এবং রাজা তৃতীয় চার্লস দেশের সিংহাসনে আসীন হয়েছেন। সবচেয়ে কম সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকলেও এটি আমার জন্য বড় অর্জন।

এদিকে, ভাষণে কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেছেন লিজ ট্রাস। একই সঙ্গে দেশের উজ্জ্বল ভবিষ্যৎও কামনা করেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার