Advertisement Placeholder

২৮ জুলাই থেকে নিউইয়র্কে ৪ দিনের বইমেলা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৮ জুলাই থেকে নিউইয়র্কে ৪ দিনের বইমেলা

২৮ জুলাই বৃহস্প্রতিবার সন্ধ্যা ৬টায় জ্যামাইকা পারফর্মিং আট সেন্টারে (১৬১-৪ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক১১৪৩২)শুরু হবে ৪ দিনব্যাপী ‘৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলা’। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লেখক-সাহিত্যিকরা যোগ দেবেন কোভিড-উত্তর এই মেলায়।

বাংলাদেশ থেকে আসছেন মুহম্মদ নূরুল হুদা, আসাদ মান্নান, হুমায়ূন কবীর ঢালী, মোহাম্মদ রিশাদ হুদা, সৈয়দ আল ফারুকসহ প্রথিতযশা কবি-লেখক-সাহিত্যিকরা। কলকাতা থেকে আসছেন অমর মিত্র।
বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভুইয়া আরো জানান, ইংল্যান্ড থেকে শাহাদুজ্জামান আসছেন এবারের বইমেলায়।

আসছেন ছড়াকার লুৎফর রহমান রিটন, বিরূপাক্ষ পাল। টরন্টো থেকে জসিম মল্লিক, সুইডেন থেকে দেলওয়ার হোসেন, লস এঞ্জেলেস থেকে আনিসুজজামান ও চিন্ময় রায় চৌধুরী, হিউস্টন থেকে শফিক আহমেদ, ফ্লোরিডা থেকে শাহাব আহমেদ, ডালাস থেকে ফরহাদ হোসেন, অস্টিন থেকে বিমল সরকার, ওয়াশিংটন থেকে আবদুন নূর ও লায়লা হাসান, ন্যাশভিল থেকে ডা. হুমায়ূন কবীরসহ কবি-লেখক-সাহিত্যিক।

এছাড়া বইমেলায় প্রকাশনা সংস্থা অনন্যার স্বত্বাধিকারী মনিরুল হক, কথাপ্রকাশের জসিম উদ্দিন, নালন্দার রেদওয়ানুর রহমান, ইত্যাদি প্রকাশনার জহীরুল আবেদীন জুয়েল, অঙ্কুর প্রকাশনীর মেসবাহউদ্দীন আহমেদ, আকাশ প্রকাশনার আলমগীর শিকদার লোটন, কবি প্রকাশনীর সজল আহমেদ, স্বদেশ শৈলী, অ্যাডর্ন পাবলিকেশন্স, প্রথমা প্রকাশন ও কাকলী প্রকাশনী বাংলাদেশ থেকে আসছেন।
প্রতিদিন রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

৩১ জুলাই পর্যন্ত প্রতিদিনই রয়েছে সাহিত্যের অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান। রেজওয়ানা চৌধুরী বন্যা, অস্ট্রেলিয়া থেকে নীরা রহমান, লন্ডন থেকে নাহিদ নাজিয়া সহ আরো অনেক শিল্পী সংগীত পরিবেশন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিবেশন করবে বিপা।

সমাপনী অনুষ্ঠান করবে আড্ডা। মুক্তধারা নিউইয়র্ক, ঘুংঘুরসহ আমেরিকার ৮টি প্রকাশনা সংস্থার স্টল থাকবে এবারের বইমেলায়।
এদিকে, বইমেলার সর্বশেষ প্রস্তুতি আলোকে ২৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় জ্যামাইকা পারফর্মিং আট সেন্টারে গণমাধ্যম কর্মীগণের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হবে। বইমেলার আহবায়ক গোলাম ফারুক ভ‚ইয়া জানান, মতবিনিময়ের সমাপ্তি ঘটবে ডিনারের মাধ্যমে। ৩০টি বইমেলা সফল করতে গণমাধ্যমকর্মীরা যে আন্তরিকতাপূর্ণ সহযোগিতা দিয়েছেন, তা অব্যাহত রাখার অনুরোধে এই মতবিনিময় সভার গুরুত্ব অপরিসীম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার