Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের মতো দেশেও কন্যাসন্তান জন্ম দেয়ায় চরম নির্যাতন, শেষ পর্যন্ত আত্মহত্যা!

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মতো দেশেও কন্যাসন্তান জন্ম দেয়ায় চরম নির্যাতন, শেষ পর্যন্ত আত্মহত্যা!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতীয় বংশদ্ভূত গৃহবধূ মনদ্বীপ করের আত্মহত্যাকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। তার মৃত্যুর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মতো] উন্নত দেশে থেকেও কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্বামীর হাতে নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

আত্মহত্যার আগে মনদ্বীপ ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি উল্লেখ করেন, কন্যাসন্তান জন্ম দেওয়ায় তার স্বামী তাকে প্রায়ই নির্যাতন করতেন। ৩০ বছরের মনদ্বীপ বলেন, তিনি বছরের পর বছর ধরে এসব সহ্য করে আসছিলেন। ভেবেছিলেন, এক সময় এসব ঠিক হয়ে যাবে। খবর এনডিটিভি।

মনদ্বীপ বলেন, ‘এভাবে আট বছর পার হয়েছে। আমি আর এসব সহ্য করতে পারছি না।’ গত ৩ আগস্ট তিনি আত্মহত্যা করেন।

ভারতের উত্তর প্রদেশের বিজনরের বাসিন্দা মনদ্বীপ ২০১৫ সালে রঞ্জদভীর সিং সাঁধুকে বিয়ে করে নিউইয়র্কে পাড়ি জমান। স্বপ্ন ছিলো আর্থিক স্বচ্ছলতা ও উন্নত জীবনের। সে স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। বিজনরে মনদ্বীপের পরিবার জানায়, তারা ভেবেছিলেন এ নিপীড়ন একদিন শেষ হবে।

ইতোমধ্যে মনদ্বীপের ওপর স্বামীর নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, সন্তানের সামনেই তিনি স্ত্রীকে মারধর করছেন। পাশ থেকে মেয়ে বলছে, ‘বাবা, মাকে মেরো না।’

মনদ্বীপের আত্মহত্যার ঘটনায় নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। শহরটির রিচমন্ড হিলে তার বাসার সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। তারা এ ঘটনার বিচার দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারেও তার মৃত্যুর বিচারের জোর দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার