Advertisement Placeholder

জি মিউজিকে আসছে প্রবাসী রাজুব ভৌমিকের গান ‘চুপকে চুপকে’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৩০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জি মিউজিকে আসছে প্রবাসী রাজুব ভৌমিকের গান ‘চুপকে চুপকে’

গীতিকার রাজুব ভৌমিক। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

ভারতের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অন্তরা মিত্রের কন্ঠে এবার শোনা যাবে নিউইয়র্কে প্রবাসী লেখক-সাংবাদিক-কবি রাজুব ভৌমিকের লেখা হিন্দী গান “চুপকে চুপকে”। গানটিং রেকর্ডিং গত বছর মুম্বাইতে সম্পন্ন হয়। এই গানের সঙ্গীত পরিচালনা করেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক শুভম সুন্দরম।

জনপ্রিয় হিন্দী গান গেরুয়ার শিল্পী অন্তরা মিত্র বলেন, “চুপকে চুপকে বেশ সুন্দর একটি গান। খুব আনন্দের সাথে আমি গানটি গেয়েছি। আশা করি গানটি আপনাদেরও ভাল লাগবে।”

গানটির গীতিকার রাজুব ভৌমিক বলেন, “এটি আমার লেখা প্রথম হিন্দী গান। জীবনে কোনদিন হিন্দী গান লিখবো তা কখনো চিন্তাও করিনি। হঠাৎ একদিন শুভম দাদার অনুরোধে গানটি লিখে ফেলি। গানটি শুনে শ্রোতাদের ভাল লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।”

সম্প্রতি এই গানের মিউজিক ভিডিও চিত্রায়িত হয়েছে নিউইর্য়ক সিটির ব্রুকলিন, কুইন্স, এবং ম্যানহাটান সহ বেশ কয়েকটি স্থানে। মিউজিক ভিডিওতে মুখ্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন আমেরিকান মডেল জুলিয়া লারক, ডেনিয়েল ডুক ও গীতিকার রাজুব ভৌমিক নিজেও। মিউজিক ভিডিও পরিচালনা করেন জন ওয়াল্ডম্যান। আগামী সপ্তাহে গানটি জি মিউজিকের প্রধান ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার