Advertisement Placeholder

সেক্টর কমান্ডারস ফোরামের পরিচিতি-সমাবেশ ১১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিনিধি   |   বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেক্টর কমান্ডারস ফোরামের পরিচিতি-সমাবেশ ১১ সেপ্টেম্বর

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের নতুন কমিটির পরিচিতি সমাবেশ হবে ১১ সেপ্টেম্বর দুপুরে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসে। ৯/১১এর ভিকটিমদের প্রতি যথাযথ শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের জাতিরজনক এবং শহীদ মুক্তিযোদ্ধাগণের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যদিয়ে সমাবেশ শুরু হবে।

উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারসগণের সমন্বয়ে গঠিত এই ফোরামকে পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ-প্রজন্মের ফোরামে পরিণত করা হয়েছে। এজন্য অনেকে মনে করেন যে, এই ফোরামে মুক্তিযোদ্ধা নন-এমন লোকজন কীভাবে রয়েছেন। সেটি করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নেয়ার অভিপ্রায়ে। প্রকৃতির নিয়মে ক্রমান্বয়ে সেক্টর কমান্ডারদের মতো বীর মুক্তিযোদ্ধারাও চির বিদায় নিচ্ছেন।

দল-নিরপেক্ষ একটি অবস্থান থেকে বাঙালির মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে কাউকে না কাউকে (রাজনৈতিক দলের পাশাপাশি) নিঃস্বার্থভাবে দায়িত্ব নিতে হবে। সে তাড়না থেকেই যুক্তরাষ্ট্রে কাজ করছে এই ফোরাম। পরিচিতি সমাবেশে একাত্তরের চেতনায় উজ্জীবিতদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে থাকতে পারেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মোহিত এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মুনিরুল ইসলাম।

উল্লেখ্য, সংগঠনের উপদেষ্টামন্ডলীতে রয়েছেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কন্ঠযোগদ্ধাসহ অনেকে। এছাড়া উল্লেখ্য, ২০২২-২০২৫ মেয়াদের জন্য কেন্দ্র অনুমোদিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি-বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার