
বিশেষ সংবাদদাতা | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ | প্রিন্ট | ১৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে

মাসখানেক আগে হিলসাইড এলাকায় কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের ধাক্কায় গুরুতর আহত মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভ’ইয়া বর্তমানে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। ১৪ জুন মঙ্গলবার তাঁর চিকিৎসার খোঁজ-খবরের পাশাপাশি এই বীর মুক্তিযোদ্ধার পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম। রিহ্যাব সেন্টারে তাঁর স্ত্রী সার্বক্ষণিকভাবে অবস্থান করছেন এবং ধীরে ধীরে কোমা থেকে চৈতন্য ফিরতে অবিস্মরণীয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে।
কন্সাল জেনারেলের সাথে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স, ইউএসএর প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ছিলেন। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া হচ্ছেন এই সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট।



