
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জুন ২০২২ | প্রিন্ট | ২০৪ বার পঠিত | পড়ুন মিনিটে

পদ্মা সেতুর উদ্বোধনের লগ্নটি বাঙালি জাতির ইতিহাসে আরেকটি গৌরবময় অর্জনের দিন। দিনটি অম্লান হয়ে থাকবে বাঙালির এগিয়ে চলার ইতিহাসে। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে আজ উদ্বোধন করছেন। পদ্মা সেতু শুধু একটি স্থাপনা নয়, এটি বাঙালি জাতি তথা বাংলাদেশের গর্ব, আত্মমর্যাদা এবং অহংকারের প্রতিক। আর এটি মহিমান্বিত হয়েছে শেখ হাসিনার সাহসী নেতৃত্ব গুণে। রাজনৈতিক এবং মহল বিশেষের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে, সমগ্র জনগোষ্ঠিকে একিভ‚ত করার মধ্য দিয়ে বিশাল এই প্রকল্পের বাস্তবায়ন ঘটানো চাট্টিখানি কথা নয়। পাক হায়েনাদের বিরুদ্ধে নিরস্ত্র বাঙালিদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্যে যে রাজনৈতিক কৌশল বঙ্গবন্ধু অবলম্বন করেছিলেন, একইভাবে উন্নয়ন-অভিযাত্রায় সমগ্র জনগোষ্ঠিকে একিভ‚ত করতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা। নেতৃত্বগুণ এতটাই প্রবল যে বাঙালির আস্থা অর্জনে কোন সমস্যা হচ্ছে না। সেই আস্থার সিঁড়ি বেয়েই বাংলাদেশ আজ মুক্তিযুদ্ধের স্বপ্নের পথে অদম্য গতিতে ধাবিত হচ্ছে। পদ্মা সেতু একটি চ্যালেঞ্জ ছিল, তারই বাস্তবায়ন ঘটছে। এর মধ্যদিয়েই দেশ-বিরোধী ষড়যন্ত্রে লিপ্তদের দাঁতভাঙা জবাব দেয়াও সম্ভব হলো।
শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির এই অসাধ্য সাধনের মুহ‚র্তটিকে প্রবাসীরাও পরম আনন্দে উপভোগ করার নানা কর্মসূচি নিয়েছেন। এই কর্মসূচিতে আনন্দ-উল্লাসের পাশাপাশি বর্ন্যার্তদের প্রতিও সহানুভ‚তি প্রদর্শন করা হবে। নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিজয়-উল্লাস হচ্ছে শুক্রবার রাতে (বাংলাদেশে উদ্বোধনের সময়ে) গুলশান ট্যারেসে। সর্বস্তরের বাঙালির এ আয়োজনের শেষ লগ্নে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করার কথা। সমাগমে বীর মুক্তিযোদ্ধাগণের পাশাপাশি থাকবেন কন্ঠযোদ্ধারাও। স্থানীয় বিশিষ্ট শিল্পীরা দেশের গান পরিবেশন করবেন। এ আয়োজনের জন্যে গঠিত কমিটির আহবায়ক জাফরউল্লাহ এবং সদস্য-সচিব আশরাব আলী খান লিটন সকল কর্মসূচির সমন্বয় ঘটাচ্ছেন ফাউন্ডেশনের সদস্য-সচিব আব্দুল কাদের মিয়ার পরামর্শে। সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনা ও সঞ্চালনায় থাকবেন লেখক-সাংবাদিক-চলচ্চিত্রকার শামীম আল আমিন।
এছাড়া, ডাইভার্সিটি প্লাজাতেও বাংলাদেশ ক্লাবের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ক্লাবের সভাপতি নুরুল আমিন বাবু এবং সেক্রেটারি মাহফুজুল হক হায়দানের সার্বিক নির্দেশনায় যাবতীয় পরিকল্পনার বাস্তবায়ন ঘটাচ্ছেন আহবায়ক এম উদ্দিন আলমগীর, সদস্য-সচিব শিবলী সাদেক শিবলু। উল্লেখ্য, পদ্মা সেতুর এই ঐতিহাসিক উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণ বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। সেখানে দেশ ও প্রবাসের লেখক-লেখিকাগণের প্রবন্ধ-নিবন্ধ রয়েছে। উল্লেখ করা হয়েছে বাঙালির এগিয়ে চলার ধারাবিবরণী। বাপ কা বেটি’র মত দৃঢ়চেতা সম্পন্ন শেখ হাসিনার নেতৃত্বগুণও উদ্ভাসিত হয়েছে বাস্তবতার আলোকে।



