Advertisement Placeholder

কলম্বিয়া ইউভার্সিটিতে বাংলাদেশের অর্থনীতি শীর্ষক সেমিনার ২১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলম্বিয়া ইউভার্সিটিতে বাংলাদেশের অর্থনীতি শীর্ষক সেমিনার ২১ সেপ্টেম্বর

নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের অর্থনীতি : সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক একটি সেমিনার ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য (ভিডিওতে ধারণকৃত) রাখবেন বদলে দেয়া বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।

নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অর্থনীতিবিদ অধ্যাপক ড. বীরুপাক্ষ পালের সঞ্চালনায় সেমিনারের প্যানেলিস্টরা হচ্ছেন জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক গবেষণা টিমের সদ্য বিদায়ী প্রধান অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম, কলরাডো ইউনিভাসিটির অর্থনীতির অধ্যাপক ড. ফরিদা খান, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাইকেল এস স্ট্যাকলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ান এ খন্দকার এবং নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজ-কর্ম বিভাগের পরিচালক অধ্যাপক গোলাম মাতবর। প্যানেলিস্টদের বক্তব্য উপস্থাপনের আলোকে নিজ নিজ পর্যবেক্ষণ দেবেন সিনেটর (জর্জিয়া) শেখ রহমান, সিনেটর মো. মাসুদুর রহমান (কানেরকটিকাট) এবং স্টেট রিপ্রেজেনটেটিভ (নিউহ্যামশায়ার) আবুল বি খান।
গুরুত্বপূর্ণ এ সেমিনারের অডিয়েন্সে উপস্থিত থাকবেন শিক্ষার্থীরাও। আমন্ত্রণ জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদেরকেও। এখানে উল্লেখ্য, সেমিনারটি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত।
উল্লেখ্য, সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। সার্বিক সমন্বয়ে আছেন বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার