
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ৫৮২ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভায় বক্তব্য দিচ্ছেন এম ফজলুর রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে ১৩ আগস্ট রবিবার সন্ধ্যায় ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যুষিত ওয়েস্ট পামবীচে একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরাআন থেকে তেলাওয়াতের পর বিশেষ দোয়া-মোনাজাত এবং শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোহাম্মদ মুজিব উদ্দিন। অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন ইউএস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।
সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এবং আলোচনায় অংশ নেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা রহমান মিনু, এম রহমান জহির, লিটন খান, শেখ বাবুল, ওসমান চৌধুরী অপু, ইঞ্জিনিয়ার একরামুল ভুইয়া, বুলবুল চৌধুরি, যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার খান দিপু, তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ইফতেখার হোসেন রিংকু, কোষাধ্যক্ষ তৌফিক ভূইয়া, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, প্রচার সম্পাদ আলম টিপু, স্বাস্থ্য সম্পাদক ডা: রুবি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাকিব রানা, যুবমহিলা লীগের সভাপতি চেমন উদ্দীন , সাধার সম্পাদক এরিনা খান প্রমুখ। ডেমোক্রেটিক পাটির পক্ষ্য থেকে বক্তব্য দেন জুনায়েদ আক্তার এবং হাসান জাহাঙ্গীর ।
সভায় মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির জন্য আল্লাহর নিয়ামত স্বরুপ। কিন্তু আমরা বঙ্গবন্ধুকে স্বাধীনতার পর বেশীদিন বাঁচিয়ে রাখতে পারিনি দেশী বিদেশী চক্রান্তের কারণে। আজ বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার পথে এগুচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে একত্র হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করার জন্য সহযোগিতা করতে হবে। ফজলুর রহমান আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের প্রতিক নৌকা মার্কাকে নির্বাচিত করার জন্যে এক যোগে কাজ করার আহ্বান জানান।



