Advertisement Placeholder

অপপ্রচারণার জবাবে ৪ কংগ্রেসম্যানের কাছে বাংলাদেশের সঠিক তথ্য উপস্থাপন

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপপ্রচারণার জবাবে ৪ কংগ্রেসম্যানের কাছে বাংলাদেশের সঠিক তথ্য উপস্থাপন

ডেমক্র্যাটিক পার্টির ৪ কংগ্রেসম্যানের সাথে সাক্ষাৎ করে শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ কিভাবে উন্নতি করছে তার ধারাবিবরণী হস্তান্তর করেছেন ফ্লোরিডাস্থ ‘বাংলাদেশি আমেরিকান ডেমক্র্যাটিক ক্লাব’র (বিএডিসি) কর্মকর্তারা।

৭ অক্টোবর ফ্লোরিডার পামবীচ কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির বার্ষিক সমাবেশের ফাঁকে কংগ্রেসওম্যান লুইস ফ্যাঙ্কেল, কংগ্রেসওম্যান শেইলা চারফিলাস-ম্যাককর্মিক, ইউএস সিনেটর মার্ক কেলির স্ত্রী সাবেক কংগ্রেসওম্যান গ্যাবি গীফোর্ডস এবং কংগ্রেসম্যান ম্যাক্সওয়েল ফ্রস্টের সাথে পৃথক পৃথকভাবে বৈঠকে মিলিত হয়ে প্রয়োজনীয় তথ্য উপস্থাপনের পর তার কপি হস্তান্তর করা হয় এবং অনুরোধ জানানো হয় সহকর্মীদের মাঝে তা বিতরণের জন্যে। এ সময় ডেমক্র্যাটিক ক্লাবের বাংলাদেশি নেতৃবৃন্দ কংগ্রেসম্যানদের অবহিত করেন যে, বাস্তবতার সাথে ন্যূনতম মিল নেই এমন সব উদ্ভট ও নির্জলা মিথ্যাচার করে মার্কিন বন্ধুদের বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার অপচেষ্টা করছে বিশেষ একটি মহল। যারা ক্ষমতায় থেকে বাংলাদেশকে আন্তর্জাতিক সন্তাসী চক্রের অভয়ারণ্যে পরিণত করেছিল।

উল্লেখ্য, এসব কংগ্রেসম্যানরা পররাষ্ট্র, শ্রম-শিক্ষা-স্বাস্থ্য সম্পর্কিত কমিটির প্রভাবশালী সদস্য। এ সময় বাংলাদেশি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএডিসির প্রেসিডেন্ট হাসান জাহাঙ্গির, ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল খান দীপু এবং রায়হান আহমেদ, সেক্রেটারি আতিকুর রহমান, চীফ ফাইণ্যান্সিয়াল অফিসার মাসুদ মিয়া, ডেমক্র্যাটিক পার্টির স্টেট কমিটিম্যান জুনায়েদ আকতার, আবু এফ আলম, নূর কালাম, মোহাম্মদ খান এবং তৌফিক আর ভূইয়া।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার