Advertisement Placeholder

যুক্তরাষ্ট্র জাসাসের প্রতিবাদ সভায় দুর্বার আন্দোলনের ছক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র জাসাসের প্রতিবাদ সভায় দুর্বার আন্দোলনের ছক

প্রতিবাদ সভায় সমাপনী বক্তব্য দিচ্ছেন জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

লন্ডনে বসবাসরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে ৩১ জুলাই সন্ধ্যায় নিউইয়র্কে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জাসাসের কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান বলেন, ফুলের মত পবিত্র তারেক রহমানের বিরুদ্ধে সত্যনিষ্ঠ কোন প্রমাণ ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসাপরায়নভাবে ক্ষমতাসীনরা বিষোদগার করছেন।

বিশেষ অতিথির বক্তব্যে মূলধারার রাজনীতিক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ বলেন, বিনাভোটে ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে কল্প-কাহিনী এবং বানোয়াট কথাবার্তা বলছে।

বাংলাদেশের মানুষ কখনোই এসব অপপ্রচারণায় বিভ্রান্ত হবেন না। যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন বলেন, এখন সময় হচ্ছে আন্দোলনের। ক্ষমতাসীন বাকশালী এজেন্টরা তারেক রহমানকে এতটাই ভয় যাচ্ছে যে, তার বিরুদ্ধে জঘন্য অপপ্রচারণায় সকলেই লিপ্ত হয়েছেন। লন্ডনে অবস্থান করলেও বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান হচ্ছে তারেক রহমানের।
এ প্রতিবাদ সভায় সভাপত্বি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম এবং সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য-সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী।

বিপুলসংখ্যক নেতা-কর্মীর এ সমাবেশে ভার্চুয়ালে ঢাকা থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য-সচিব জাকির হোসেন রোকন। বিশেষ অতিথি হিসেবে সভায় আরো বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোঃ আনোরুল ইসলাম, কাজী আজম, ফিরোজ আলম, সৈয়দা মাহমুদা শিরিন, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, আলহাজ আবু তাহের, কাউছার আহমেদ, মাজহারুল ইসলাম জনি, গোলাম মাহমুদ, সাহাদাত হোসেন রাজু, সালে আহমেদ মানিক, হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান, সালেহ আহমেদ খোকন, নুরে আলম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাবেদ উদ্দীন, মোহাম্মদ ওমর ফারুক, রাজিবুর রহমান, মুসলিম উদ্দীন চৌধুরী প্রমুখ।

আরো ছিলেন হাসান মাহমুদ, এমদাদ তাফাদার, মোঃ রইচ উদ্দীন, মোঃ মইনুল হোসেন বাবু, ইমাম আহমদ ফাহাদ, কাজী মনির, মোঃ বায়েজিদ মিয়া, মোঃ রানা কবির, এম এইচ রেজা, মোঃ মামুনুল হক, মোঃ সুরুজজামান সজল , নজরুল ইসলাম আকাশ, তারেক আহমেদ, আশরাফুল হাসান, মোঃ রাজ ইসলাম , সাফায়েত উল্লাহ ( পাটোয়ারী এবং ছিলেন জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দুর্বার আন্দোলনের ডাক আসবে শীঘ্রই। যুক্তরাষ্ট্রে অতীতের ন্যায় আমাদেরকেই রাজপথ কাঁপাতে হবে।

ক্যাপিটল হিলে দেন-দরবার করতে হবে। এসব কর্মসূচির সমর্থনে কাজের গতি ত্বরান্বিত করতে নিউইয়র্ক মহানগর, নিউইয়র্ক স্টেট এবং নিউজার্সি স্টেট কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার