Advertisement Placeholder

নিউইয়র্ক সিটিতে বন্দুকধারি দুর্বৃত্তদের তান্ডব

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক সিটিতে বন্দুকধারি দুর্বৃত্তদের তান্ডব

গুলিবর্ষণকারি দুর্বৃত্তদের সন্ধানে নিউইয়র্কের পুলিশ।

২৯ জুলাই রাতে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে বন্দুকের গুলিতে ৯ জন আহত হয়েছে। শনিবার ভোররাত পৌণে ৫টায় ব্রঙ্কসে ভ্যান কোর্টল্যান্ড পার্কের এলেন শ্যান্ডলার রিক্রিয়েশন এলাকায় এক তরুনীসহ এক যুবক উরুতে গুলিবিদ্ধ হয়।

উভয়কে নিকটস্থ জেকবী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। দুর্বৃত্তটি স্ক্রুটারে অকুস্থল থেকে দ্রুত সটকে পড়েছে। এর কয়েক মিনিট আগে অর্থাৎ ৪টা ৩৪ মিনিটে ব্রুকলীনে ৮০০ শেফল্ড এভিনিউতে পার্ক করা নিজ গাড়িতে বসাবস্থায় বুকে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি।

পুলিশ জানায়, দুই কৃষ্ণাঙ্গ তার নিকটে গিয়ে গাড়ি দিয়ে দিতে বলেছিল। তিনি অস্বীকারের পরই দু’দফা গুলি করা হয় তার বুকে। গুরুতর অবস্থায় তাকে নিকটস্থ ব্রুকডেল হাসপাতালে নেয়া হয়েছে। এস্টোরিয়া বুলেভার্ড এবং ৩৫ স্ট্রিট এলাকায় ভোর রাত ৩টা ৫২ মিনিটে গ্রীণ মিনিভ্যানে ঐ পথ অতিক্রমকারি ৩ ব্যক্তি গাড়ি থেকেই ২৪ বছর বয়েসী এক যুবক এবং এক যুবতীর উদ্দেশ্যে গুলি ছুড়েছিল। উভয়েই গুরুতরভাবে আহত হয়েছেন।

একজনের পেটে গুলিবিদ্ধ হওয়ায় তাকে গুরুতর অবস্থায় নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রাতে অর্থাৎ শনিবার ভোর ২টা ৩৪ মিনিটে ব্রুকলীনে রকওয়ে বুলেভার্ড এবং সামটার স্ট্রিটের কর্ণারে ৩৬ বছর বয়েসী এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। গ্রীণ নিশান গাড়িতে দুর্বৃত্তটি পলায়ন করেছে বলে পুলিশ জানায়।

এই ব্যক্তিকেও ব্রুকডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ব্রুকলীনে দুর্বৃত্তের গুলিতে আরো দুজন আহত হয়েছে। পুলিশ জানায়, এক ব্যক্তির পীঠে এবং আরেক মহিলার বাম পায়ে গুলি লাগে ৩৫৪৯ নসট্র্যান্ড এভিনিউ এলাকায়। উভয়কে লুথারেন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার