
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ১৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বনভোজনের প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্ক সিটি সংলগ্ন লংআইল্যান্ডে সানকেন মেডো স্টেট পার্কে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নির্মল আনন্দদায়ক পরিবেশে ৩১ জুলাই অনুষ্ঠিত হলো প্রবাসী শেরপুরবাসীদের জমজমাট বনভোজন। শেরপুর জেলা সমিতি আয়োজিত এ বনভোজনে শতশত শেরপুরবাসীসহ তাদের শুভাকাংখী ও বিভিন্ন জেলার গন্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন। বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শেরপুরের কৃতিসন্তান সাংবাদিক আবুল কাশেম।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য দেন প্রধান অতিথি জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোশিয়েশন (জেবিবিএ) প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। তিনি বলেন, এ ধরনের বনভোজন এবং সামাজিকতার মাধ্যমে সম্প্রীতির বন্ধন সুসংহত রাখতে হবে। তাহলেই আমেরিকান স্বপ্ন পূরণের প্রত্যাশা সহজ হবে।
বিশেষ সম্মানীত অতিথি হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ সকলকে শুভেচ্ছা জানান এবং বলেন, পারিবারিক মূল্যবোধ অটুট রেখে বনভোজনসহ নানা সামাজিক অনুষ্ঠানে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে।
সম্মানিত অতিথি জন প্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব (অবঃ) একেএম বদরুল মজিদ, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বনভোজনের উদ্বোধক সাংবাদিক আবুল কাশেম, সংগঠনের সভাপতি রাশেদ মামুন, সাধারন সম্পাদক মোস্তফা সাদী, প্রধান সমন্বয়কারী ছাবেরা জামান চৌধুরী, খ্যাতনামা অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আবাসন ব্যবসায়ী মোর্শেদা জামান, জয় টেক ইলেক্টনিক্সের কর্ণধার শ্যামল নাথ, বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি ফার্মের আব্দুস সালাম ভূঁইয়া, আহবায়ক শহিদুল আলম শাহীন, সদস্য সচিব রেখা বেগম ডলি, যুগ্ম আহবায়ক ছামেদুল হক ঝন্টু, যুগ্ম সদস্য সচিব অলিভার চৌধুরী (নাইছ), বনভোজন কমিটির আহ্বায়ক মো: সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মো: ছামেদুল হক ঝন্টু প্রমুখ মুভেচ্ছা বক্তব্য রাখেন।
উদ্বোধনী বক্তব্যে মো: আবুল কাশেম বলেন, আজ এই বনভোজনে শেরপুরবাসী একসঙ্গে মিলিত হয়েছি। এই রকম আরো বেশি দেশীয় সংস্কৃতির অনুষ্ঠানাদির আয়োজন করে নতুন প্রজন্মের কাছে শেরপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা খুবই জরুরি। তাই প্রবাসে শেরপুর জেলার ইতিহাস প্রচার ও উন্নয়নের জন্যও প্রবাসী শেরপুরবাসীকে গুরত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান তিনি।
সভাপতি মামুন রাশেদ বনভোজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের কল্যাণের পাশাপাশি নিউইয়র্কের শিল্প-সাহিত্য-সংস্কৃতিকেও শেরপুরবাসী সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এজন্য তিনি সকল শেরপুরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বনভোজনে সবচেয়ে আকর্ষনীয় পর্ব ছিল ছোট্টমণিদের দৌড় প্রতিযোগিতা, পুরুষদের চোখ বেঁধে হাড়িভাঙ্গা, মহিলাদের বালিশ খেলা ও র্যাফেল ড্র। প্রথম পুরস্কার স্পন্সর করেন মার্কস হোমকেয়ারের কর্ণধার ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। আরো ছিল ল্যাপটপ, সোনার চেইন, টিভিসহ মোট ২১টি পুরস্কার। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী কৌশলী ইমাসহ প্রবাসী শেরপুর জেলার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।



