Advertisement Placeholder

‘দি অপটিমিস্ট’র ভলান্টিয়ার সভা অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা   |   বৃহস্পতিবার, ০৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘দি অপটিমিস্ট’র ভলান্টিয়ার সভা অনুষ্ঠিত

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা গ্রহনে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে আসা চ্যারিটি সংস্থা ‘দি অপটিমিষ্ট’র বার্ষিক তহবিল সংগ্রহ সভার প্রস্তুতি নিয়ে অপটিমিষ্টের বোর্ড কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের যৌথ সভা নিউইয়র্ক সিটির জ্যামাইকার হালাল ডাইনার্সে ২ আগষ্ট মঙ্গলবার সন্ধায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে প্রেসিডেন্ট শাহেদ ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে দি অপটিমিষ্টের যাবতীয় সমাজ-সেবামূলক কার্যক্রম চালু রাখতে তহবিল সংগ্রহে গুরুত্ব দেন। বাংলাদেশের নানা প্রান্তে অপটিমিষ্টের নেয়া বিভিন্ন সেবামূলক কার্যক্রমের বর্তমান চিত্র তুলে ধরেন দি অপটিমিষ্টের সেক্রেটারি জেনারেল ফার্মাসিস্ট নিশাদ হক।

তহবিল সংগ্রহের লক্ষ্যে আয়োজিত আগামি ৭ অক্টোবরের অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে পরামর্শমূলক আলোচনায় অংশ নেন নবীন স্বেচ্ছাসেবক ও সদস্য নাজ চৌধুরী, ফজলে রাব্বী, শামীম ভ‚ইয়া, শামীম আহমদ সহ কয়েকজন সমাজসেবী। অচিরেই দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে আর্থিক সহায়তা দেবার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ভেন্যুর নাম পরে ঘোষনা করা হবে জানানো হয়। সভায় উপস্থিত সদস্যগন সবাই তহবিল সংগ্রহে শতভাগ সম্পৃক্ততা ও ব্যাপক সহায়তার অঙ্গীকার করেন। অনুষ্ঠান কে সফল করতে নিউইয়র্কের মূলধারার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সিটির ঊর্ধ্বতন চেয়ার পার্সনদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। দি অপটিমিষ্টের সমূদয় ভাল কর্মে শুরু থেকে অংশ নেয়া ভলান্টিয়ার ‘ইউনাইটেড নেশন উইমেন গিল্ড’র সভানেত্রী কবি রানু ফেরদৌস শিশু শিক্ষার্থীর জন্য সংগ্রৃহিত তিন হাজার ডলার তুলে দেন সংস্থার প্রেসিডেন্ট শাহেদ ইসলাম ও সেক্রেটারি জেনারেল নিশাদ হকের হাতে। অনুদান প্রদানের জন্য দি অপটিমিষ্টের প্রতিষ্ঠা সদস্যদের মধ্যে অন্যতম সদস্য রানা চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে কবি রানু ফেরদৌসকে ধন্যবাদ জানান।

এ সভায় আরো ছিলেন শাহাব চৌধুরী, মিনহাজ আহমদ, নিকি মুক্তাদির, ইশতিয়াক রুপু, আমিন মেহেদী, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, সৈয়দ ফয়সল, ফকু চৌধুরী, হিরা মিয়া, ফাতেমা সাহাব রুমা, নাজ চৌধুরী, মজিবুর রহমান, শামীম ভ‚ইয়া, সৈয়দ আহমদ, মুশফিকুর রহমান, মোকারম আহমদ, ওমর আহমদ, তারেক আলম, এম আর চৌধুরী প্রমুখ। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি টানা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার