Advertisement Placeholder

ওয়াশিংটন ডিসিতে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়াশিংটন ডিসিতে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

প্রবাসে মহাআনন্দ আয়োজন ও উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি সংলগ্ন আলেকজান্দ্রিয়ার গ্লাসগো মিডল স্কুল আউটডিটরিয়ামে ১২ অক্টোবর শনিবার হাজারো ভক্তের সমাগমে উদযাপিত হয় নীলাচলের দশম দুর্গোৎসব। পূজার থিম ছিল “সংকল্প ও সংস্কৃতি”।

দশম বর্ষপূর্তিতে শত বছরের সংকল্প ব্যক্ত করেন এবং নুতন প্রজন্মের মাঝে স্বীয় ধর্ম ও সংস্কৃতি তুলে ধরাই তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন। পূজা প্রাঙ্গণ ও মন্ডপে ছিলো সবধর্ম ও বর্ণের হাজারো মানুষের ব্যাপক সমাগম। ‘শ্বাপদ সংকূল পৃথিবীতে সকল অশুভ শক্তি দূর করে মা যেন সবার জীবনে সুখ শান্তির নহর বইয়ে দেন’-এমন প্রার্থনা করেন তারা দুর্গাদেবীর কাছে।

দৃষ্টি নন্দন মায়ের মন্ডপ, মঞ্চ, আলোক সজ্জা এবং বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উপভোগ্য। পূজায় পুরোহিত্য করেন ঢাকেশ্বরী মন্দিরের সাবেক পুরোহিত রণজিত চক্রবর্তী। দুপুরে পুষ্পাঞ্জলি এবং সন্ধ্যা আরতির পর বিতরণ হয় মহাপ্রসাদ (ইসকন)। বিকেল চারটায় শুয় হয় বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নীলাচল পূজা পরিবারের নুতন প্রজন্মের পরিবেশনা ছিলো বারাবরের মতোই অনবদ্য। মায়ের আবাহন ও আগমনীতে উদ্বোধনীতে অংশ গ্রহন করেন নীলাচল পূজা পরিবারের সদস্য-সদস্যা বৃন্দ। মাতৃবন্দনা, শাস্ত্রীয় সংগীত, পুজাপর্বের গান, কত্থক, বলিউড, টালিউড, ঢাকাই সিনেমার জনপ্রিয় গানে নাচের কোন কমতি ছিল না। সকল বয়সের সবার জন্য সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থাপনায় ছিলেন সোমা হালদার এবং শুভ রায়।

ছোট্টমনি প্রনয়ী “মহাদেব শিব শম্ভু” প্রলয় নৃত্যাভিনয় ছিল নজরকারা। গায়ত্রী মন্ত্র পাঠ করে ওঁম ও সোহম নাগ। দুর্গা আরাধ্য নৃত্য পরিবেশন করে প্রিয়া, পূর্নতা, স্নেহা ও আয়ূশী। ঢাকাই সিনেমার হাল ফ্যাশনের চটুল গানের সাথে নুতন প্রজন্ম সকল দর্শকের মন জুরিয়ে দেয় অস্কার-নিশি-নোরা। মুহুর্মূহু করতালিতে হল মুখরিত হয়ে উঠে। নুতন প্রজন্মের পরিবেশনা সত্যিই প্রশংসার দাবীদার।
কনটেম্পরারী নাচে নুতন এক ধাপে উন্নীত হয় নীলাচলের নৃত্যশিল্পী পুনম-পায়েল-মিথি। সংগীত পরিবেশনায় ছিলেন রূমা ভৌমিক, সাহানা ভট্টাচার্য, মনোজ দাশ, হ্যাপী দেবনাথ, শ্রেয়া রাত এবং সুব্রত বাইন। একক নৃত্য ও গান পরিবেশন করেন স্বপ্না শর্মা এবং কেয়া কর। ডিএমভির স্বনামধন্য “ মুদ্রা পারফর্মিং আর্টস” এর পরিবেশনা ছিল অতুলনীয়। শাস্ত্রীয় সংগীতের সাথে দেহ পল্লবীর নাচ অনন্য অনুভূতি।

এ উপলক্ষে বিশেষ পরিবেশনায় ছিলেন “ইন্ডিয়ান আইডল -২০২৩’’ সুপার সিঙ্গার সেজুতি দাস। ঘন্টাখানেক একনাগারে নাচেগানে ভরিয়ে তুলেন পূজা প্রাঙ্গন। সোনায় সোহাগা প্রিয় সিঁদুর খেলায় উপস্থিত ছিলেন টালিউড অভিনেত্রী সুন্দরের পূজারী “পায়েল সরকার”। সংগঠনের সভাপতি প্রাণেশ হালদার পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ও আগামী বছরের আমন্ত্রণ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার