Advertisement Placeholder

জাসাসের নিউইয়র্ক মহানগর, স্টেট ও নিউজার্সি স্টেট কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাসাসের নিউইয়র্ক মহানগর, স্টেট ও নিউজার্সি স্টেট কমিটির অনুমোদন

যুক্তরাষ্ট্র জাসাসের সার্বিক তত্ত্ববধানে নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক মহানগর এবং নিউজার্সি স্টেট কমিটির তালিকায় অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় আহবায়ক হেলাল খান।

৩১ জুলাই এই তিন কমিটির কর্মকর্তাগণের তালিকা উপস্থাপন করা হয় হেলাল খানের উপস্থিতিতে জাসাসের আলোচনা সভায়। জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে অনুষ্ঠিত এ সভায় জাসাসের বিপুলসংখ্যক নেতা-কর্মী ছিলেন।

নিউইয়র্ক স্টেট শাখার কর্মকর্তারা হলেন : মোঃ জাবেদ উদ্দীন-সভাপতি, মোহাম্মদ ওমর ফারুক-সিনিয়র সহ-সভাপতি, নুরে আলম-সাধারন সম্পাদক, রাজিবুর রহমান-সিনিয়র যুগ্ম সম্পাদক, মুসলিম উদ্দীন চৌধুরী-সাংগঠনিক সম্পাদক। অবশিষ্ট তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে।

নিউইয়র্ক মহানগর কমিটির কর্মকর্তারা হলেন : হাসান মাহমুদ-সভাপতি, এমদাদ তাফাদার- সিনিয়র সহ-সভাপতি, মোঃ রইচ উদ্দীন-সহ সভপতি, মোঃ মইনুল হোসেন বাবু-সাধারন সম্পাদক, ইমাম আহমদ ফাহাদ- সিনিয়র যুগ্ম সম্পাদক, কাজী মনির-সাংগঠনিক সম্পাদক, মোঃ বায়েজিদ মিয়া-কোষাধ্যক্ষ। অবশিষ্ট তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে।

নিউজার্সি স্টেট কমিটির কর্মকর্তারা হলেন : মোঃ রানা কবির-সভাপতি, এম এইচ রেজা-সিনিয়র সহ-সভাপতি, মোঃ মামুনুল হক-সাধারন সম্পাদক, মোঃ সেরুজামান সজল-সিনিয়র যুগ্ম সম্পাদক, নজরুল ইসলাম আকাশ -সাংগঠনিক সম্পাদক। অবশিষ্ট তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে।

এ তালিকা প্রকাশকালে জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম এ সংবাদদাতাকে জানান, আন্দোলনের ময়দান সরগরম করতে সকল সিটি ও স্টেটে কমিটি করা হচ্ছে। শীঘ্রই পেনসিলভেনিয়া, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ইলিনয়, ওয়াশিংটন মেট্র এলাকার কমিটি ঘোষণার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার