
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ১৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্ক সিটির কুইন্সের ৪১ এভিনিউ, ভার্নন ব্লুবার্ডস, কুইন্স ব্রিজ পার্ক ও ইস্ট রিভারের পাশের সবুজ বেষ্টনী ঘেরা পার্কের মনোরম পরিবেশে জকিগঞ্জ সোসাইটি অব ইউ এসএ ইনকের বার্ষিক বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। আহবায়ক আব্দুর রহিম ও যুগ্ম আহবায়ক আব্দুল বাসিত সহ পিকনিক প্রস্তুতি কমিটির সকল সদস্য সার্বিক আয়োজন এবং শিশু ও মহিলাদের খেলাধূলার আয়োজনে পুরো দিন ব্যস্ততায় কাটিয়েছেন। বনভোজনের প্রধান পৃষ্টপোষক ছিলেন জকিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান শিল্পপতি জহিরুল ইসলাম। নিউইয়র্কে বসবাসরত জকিগঞ্জবাসীর উল্লেখযোগ্য অংশ বনভোজনে অংশগ্রহণ করেন। এছাড়া বৃহত্তর সিলেট এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা অতিথি হয়ে বনভোজনে যোগ দিয়েছিলেন।
এনআরবি সেন্টারের চেয়ারম্যান সেকিল চৌধুরী বিপুল করতালির মাধ্যমে বনভোজনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পপতি জহিরুল ইসলাম, সিলেট সদর থানা এসোসিয়েশন অব ইউ এস এ ইন্কের সভাপতি রানা ফেরদৌস চৌধুরী এবং সাধারন সম্পাদক দুরুদ মিয়া রনেল, লেখক ইশতিয়াক রুপু, কমিউনিটি এ্যাক্টিভিস্ট আব্দুল হাসিম হাসনু, তোফায়েল চৌধুরী, আতিকুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল চৌধুরী, সিপিএ জুলকার হায়দার, আলহাজ মোহাম্মদ চান্দু সহ অতিথিবৃন্দ। মধ্যাহ্নভোজনের পর শুরু শিশু ও মহিলাদের নানা ধরনের খেলাধূলা। মেলার শেষ পর্যায়ে আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।
জকিগঞ্জ সোসাইটি অব ইউ এস এ ইন্কের সভাপতি মো. আবিদুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নজরুল ইসলাম নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে বসবাসকারী সকল জকিগঞ্জবাসী ও পিকনিকে আগত নগরীর বিশিষ্ট অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, বনভোজনের সময় রোদ্রকরোজ্জল দিনে এক পশলা ঝটিকা বৃষ্টির ছোঁয়ায় পরিবেশ আরামদায়ক এবং পারস্পরিক ভালবাসায় সিক্ত হয়ে উঠে।



