Advertisement Placeholder

খোলা হয়েছে ভেন্টিলেটর, কথা বলছেন সালমান রুশদি

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খোলা হয়েছে ভেন্টিলেটর, কথা বলছেন সালমান রুশদি

ছুরিকাঘাতের একদিন পর ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ উপন্যাসিক সালমান রুশদিকে ভেন্টিলেটর থেকে বের করে আনা হয়েছে এবং তিনি কথাও বলতে পারছেন। রবিবার (১৪ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, সালমান রুশদির মুখপাত্র (এজেন্ট) অ্যান্ড্রু ওয়াইলি বলেছিলেন, রুশদি একটি চোখ হারাতে পারেন।

গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর হামলা চালানো হয়। হাদি নামের ওই যুবক দৌড়ে মঞ্চে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। নিউইয়র্ক রাজ্যের চৌতাউকা কাউন্টির প্রসিকিউটর জানিয়েছেন, হাদি মাতার নামে ওই হামলাকারী নিজেকে নির্দোষ দাবি করলেও তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

নিউইয়র্ক পুলিশের মেজর ইউজিন স্ট্যানিসজেউস্কি বলেন, মঞ্চে সালমান রুশদি যখন বক্তৃতার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হাদি মাতার মঞ্চে ছুটে আসেন এবং রুশদির ঘাড় ও পেটে ছুরিকাঘাত করেন। তার সঙ্গে মঞ্চে থাকা সাক্ষাৎকারগ্রহীতা হেনরি রিজ মাথায় সামান্য আঘাত পেয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখার কারণে বহু বছর ধরেই হত্যার হুমকি পেয়ে আসছেন ভারতীয় বংশোদ্ভূত ৭৫ বছর বয়সী লেখক সালমান রুশদি। ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটিকে মুসলিমরা ধর্ম অবমাননাকর গ্রন্থ বলে ধারণা করেন। বইটি ১৯৮৮ সালে ইরানে নিষিদ্ধ হয়। ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদিকে হত্যার ফতোয়া জারি করেন। তার মাথার দাম ৩০ লাখ ডলার ঘোষণা দেওয়া হয়। বইটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন দেশে সহিংসতায় অন্তত ৫৯ জন মানুষ নিহত হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার