Advertisement Placeholder

‘হৃদয়ে নারায়নগঞ্জ’র জমজমাট নৌ-বিহার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘হৃদয়ে নারায়নগঞ্জ’র জমজমাট নৌ-বিহার

উৎসবের আমেজে নৌ-বিহারের উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কে নারায়নগঞ্জবাসীর সমন্বয়ে গঠিত ‘হ্রদয়ে নারায়নগঞ্জ ইনক’র জমজমাট নৌ-বিহার অনুষ্ঠিত হয়েছে ১৪ আগষ্ট রোববার। দুপুর থেকে স্কাইলাইন প্রিন্সেস যোগে কয়েক শত নারায়নগঞ্জবাসী যুক্ত হন এই নৌ-বিহারে।

ইস্ট রিভারের মনোরম পরিবেশে উত্তাল এক শিহরনের মধ্যে এ কর্মসূচি অনেকের হৃদয়ে ভিন্ন এক স্থান করে নেয় চেনাজানা স্বজনের আবহে। সকল বয়েসী প্রবাসীর মিলনমেলায় পরিণত হয় আয়োজকদের আন্তরিত আতিথেয়তায়। নৌ-বিহারের বৈচিত্র উদ্ভাসিত হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্টজনদের উপস্থিতি থাকায়। প্রাণের সাথে প্রাণ মিলিয়ে ৫ ঘন্টার এই নৌ-বিহার সম্প্রীতির বন্ধন একাকার করতেও সহায়ক হয়েছে বলে অংশগ্রহণকারিরা মন্তব্য করেছেন।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি ও ইমিগ্রেন্ট এল্ডার হোমকেয়ারের সিইও এবং বিএনপি নেতা গিয়াস আহমেদ। বিশেষ সম্মানীত অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান এডভাইজার ফাহাদ সোলায়মান। বেলুন উড়িয়ে বিপুল করতালির মধ্যে কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে উভয়ে কম্যুনিটির সামগ্রিক স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে বলেন, সামনের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সকলে যেন পছন্দের প্রার্থীকে জয়ী করতে সাধ্যমত চেষ্টা চালান।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। নৌ-বিহারের আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে ছিলেন যথাক্রমে আনোয়ার আলী এবং শাহনাজ হোসাইন। অনুষ্ঠানে গেষ্ট অব অনর ছিলেন এটর্নী মঈন চৌধুরী (ডেমোক্রেটি পার্টির ডিস্ট্রিক্ট লীডার)।

অতিথি হিসেবে আরো ছিলেন এহতেশামুল হক (সিইও-সাউথইষ্ট গ্রুপ ইউএসএ), সারোয়ার খান বাবু, (বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও সমাজ সেবক), মোহাম্মদ আলী (সাবেক সভাপতি, নারায়নগঞ্জ জেলা সমিতি ইনক), মাসুদ মোল্লা, রহমান (আবাসন ব্যবসায়ী ও সমাজ সেবক); কাজী সাহেরুল ইসলাম, (সাবেক সভাপতি-ঢাকা সোসাইটি), লায়ন আহসান হাবীব (সভাপতি-নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকা লায়ন্স ক্লাব), একেএম গোলাম হোসাইন (সিইও- গ্লোবাল ড্রাইভিং স্কুল ও দেশি ট্যাক্স); হাসান জিলানী(সাধারণ সম্পাদক-নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকা লায়ন্স ক্লাব), মো: হাবিবুর রহমান(জিএম পেট্রো বাংলা), একেএম রফিকুল ইসলাম ডালিম (ডাইরেক্টর, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকা লায়ন্স ক্লাব।

নৌ-বিহারের পৃষ্ঠপোষকতায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূর এ আযম (বাবু), বীর মুক্তিযোদ্ধা এম এ মহসিন, ডা: মতিউল হক তপন, মো: আছির উদ্দীন উজ্জ্বল, মো: ফয়সাল হক দোলন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বাবলী হক ও শারমিন সুলতানা চৌধুরী। সমগ্র অনুষ্ঠানের সমন্বয় করেন মো: আব্দুল আউয়াল, ডা: কাজী জহিরুল ইসলাম, তাকবির রহমান পাপ্পু, মো: আব্দুল হক।

নৌ বিহারে প্রসঙ্গে আয়োজকরা জানান, যারা নারায়নগঞ্জকে ভালবাসেন তারা নৌবিহারে এসেছিলেন। ভবিষ্যতে আরো ভাল অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। আর এ অনুষ্ঠানে অংশগ্রহণকারিরা নদীর কুলকুল ধ্বনিতে উদ্বেলিত ছিলেন প্রতিটি ক্ষণ। বিশ্বের রাজধানী খ্যাত ম্যানহাটানকে নিবিড়ভাবে অবলোকনের সাথে সাথে হৃদয় কাড়া গানে আপ্লুত ছিলেন অনেকে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার