
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ১২৩ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে প্রথমবারের মতো কোরআন খতম দেয়া হলো। একইসঙ্গে দোয়া মাহফিল ও কয়েক’শ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। মুজিব চেতনায় বিশ্বাসী নিউইয়র্কের সামাজিক সংগঠন ‘যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ’ দিনব্যাপী এসব আয়োজন করে।
২০ আগস্ট শনিবার ব্রঙ্কসের পার্কচেষ্টার ও স্টার্লিং এর এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে আলাদা আলাদাভাবে এ আয়োজন করা হয়। সকাল থেকে বাংলাগার্ডেন রেস্টুরেন্টে বেশ কয়েকজন কোরআনে হাফেজ জাতির জনকের নামে কোরআন খতম দিতে তেলওয়াত শুরু করেন। বিকেল ৫টায় তা শেষ হয়। খতম শেষে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট শাহাদাতবরণকারী তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া পরিচালনা করা হয়।

পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মইনুল ইসলাম দোয়া পরিচালনা করেন। সেখানে একই মসজিদের ইমাম মাওলানা জুবায়ের রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে আরও ছিলেন আয়োজক সংগঠনের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুবলীগ নেতা জামাল হুসাইন, কম্যুনিটি অ্যাক্টিভিষ্ট সিরাজ উদ্দিন সোহাগ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী প্রমুখ।
এরপর শুর হয় আলোচনা সভা ও তবারক বিতরণ। সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কের ফার্স্ট সেক্রেটারি প্রসূন কুমার চক্রবর্তী। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল, প্রবাস কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, ডা. মাসুদুল হক, আবদুস শহীদ, সাইদুর রহমান লিংকন, নূরে আলম জিকু, লোকমান হোসেন লুকু, তোফায়েল চৌধুরী, জামাল হুসাইন, কাজী রবিউজ্জামান, পল্লব সরকার প্রমুখ।
এছাড়া স্টার্লিং এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে এক দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইয়াহহিয়া।



