Advertisement Placeholder
অভিষিক্ত হলেন জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তারা

নিউইয়র্কে ৯০ দিনের মধ্যে ‘জালালাবাদ ভবন’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ৯০ দিনের মধ্যে ‘জালালাবাদ ভবন’

শপথ নিচ্ছেন জালালাবাদের কর্মকর্তরা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

সিলেট এবং প্রবাসের অসহায় মানুষের কল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি ৯০ দিনের মধ্যে নিউইয়র্কে ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠার অঙ্গিকারে উত্তর আমেরিকায় সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’র নয়া কমিটির কর্মকর্তরা অভিষিক্ত হলেন।

২৯ আগস্ট সোমবার সন্ধ্যায় অনাড়ম্বর এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মুনিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রাকে আরো বেগবান করতে প্রবাসীদের ভুমিকার বিশেষ প্রয়োজন। সে তাগিদে জালালাবাদের নয়া কমিটির কর্মকর্তারাও আন্তরিকতার সাথে দায়িত্ব চালিয়ে যাবেন বলে আশা করছি।

সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম নির্বাচিত সভাপতি বদরুল খানকে শপথ বাক্য পাঠ করান। এরপর অবশিষ্ট সকল কর্মকর্তার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি বদরুল খান।

অভিষিক্তরা হলেন: সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ-সভাপতি-লোকমান হোসেন লোকো, মোহাম্মদ শাহীন কামালী, শফিউদ্দিন তালুকদার এবং বশির খান। সহ-সাধারণ সম্পাদক-রোকন হাকিম, কোষাধ্যক্ষ-মোহাম্মদ আলিম, সাংগঠনিক সম্পাদক-ইফজাল চৌধুরী, প্রচার ও দফতর সম্পাদক-ফয়সল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-হোসেন আহমেদ, ক্রীড়া সম্পাদক-মোন্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বোরহানউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক-জাহিদ আহমেদ খান, মহিলা বিষয়ক সম্পাদক-সুতিপা চৌধুরী, এবং নির্বাহী সদস্যরা হলেন হেলিম উদ্দিন, শামীম আহমেদ, দেলোয়ার হোসেন মানিক এবং মিজানুর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজসহ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ছিলেন। ৬ শতাধিক প্রবাসীর উপস্থিতিতে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এম শাহীন, বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য নাসিরউদ্দিন, নির্বাচন কমিশনের সদস্য মিনহাজ আহমেদ সাম্মু ছাড়াও প্রবাসের আমব্রেলা সংগঠন ‘বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, জালালাবাদের বিদায়ী সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী শেফাজ, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার