Advertisement Placeholder

নিউইয়র্ক কনস্যুলেটে ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রের প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক কনস্যুলেটে ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রের প্রদর্শনী

‘শেখ মুজিব আমার পিতা‘ ছবি প্রদর্শনীতে উপস্থিত শিশু-কিশোরসহ অতিথিগণের সাথে কন্সাল জেনারেল। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ সোমবার, ২৯ আগস্ট সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রচিত ‘শেখ মুজিব আমার পিতা‘ অবলম্বনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’ প্রদর্শিত হয়।

বাংলাদেশী-আমেরিকান বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। নিউইয়র্কে বসবাসরত ছাত্র-ছাত্রী ও নতুন প্রজন্ম ছাড়াও বিভিন্ন বয়সের দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করেন।

প্রদর্শনীর শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কনসাল জেনারেল ড. মোঃ মনিরুল ইসলাম। তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিররুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতির মূলভিত্তি “সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়” উল্লেখ করে বিশ্বশান্তি ও অগ্রগতিতে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরে নতুন প্রজন্মকে আরো গভীরভাবে বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার আহবান জানান।

নতুন প্রজন্মকে শুধু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নয়, বরং বিশ্বের ভবিষ্যৎ হিসাবে আখ্যায়িত করে তিনি যোগ করেন যে, বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম ও আদর্শ তরুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক অবিরাম উৎস হয়ে থাকবে। কনসাল জেনারেল আগত দর্শকদের ছবিটি দেখার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরূপ চলচ্চিত্র প্রদর্শনী আরো আয়োজনের আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ও কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, শহিদ বুদ্ধিজীবীর সন্তান ফাহিম রেজা নূর, অভিনয় শিল্পী লুৎফুননাহার লতা ও শিক্ষাবিদ নাঈমা খান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ইতোপূর্বে গত ৮ মে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে নিউইয়র্কস্থ বোম্বে থিয়েটার মিলনায়তনে কনস্যুলেট কর্তৃক সকল দর্শকদের জন্য চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে প্রথম বারের মত প্রদর্শনের আয়োজন করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার