
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ৩৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির সভা ৯ অক্টোবর সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে শুরু করা হয় ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী। সভার শুরুতে সভাপতি উপস্থিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। অতঃপর আলোচ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন উপস্থিত ও ভার্চুয়ালে অংশগ্রহণকারীরা। আলোচনায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযথ মর্যাদায় বিপুল আয়োজনে পালন করা হবে। এজন্যে একটি সাব-কমিটি গঠনের ব্যাপারেও সকলে মত দেন। নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভার মূল্যায়নকালে সেই আয়োজনে সংশ্লিষ্টদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ ও অভিনন্দনসহ সন্তুষ্টি জ্ঞাপন করা হয়।
তবে অনুষ্ঠান নির্ধারিত সময়ের পর শুরুর কারণে ও অতিথিদের বক্তব্যের সময় কম থাকায় ফোরামের নেতৃবৃন্দের বক্তব্য প্রদানের সুযোগ একেবারেই সংকুচিত হওয়ায় দুঃখ প্রকাশ করা হয়। ভবিষ্যতের কর্মসূচিতে এ ব্যাপারে সজাগ থাকার অঙ্গীকার করা হয়।
সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং আলিম খান আকাশ, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাফরউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, প্রচার সম্পাদক আব্দুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল বাশার ভূইয়া, নির্বাহী সদস্য আবু তাহের, নাজিমউদ্দিন, আমির আলী, আবুল হাসান মিলন, কাজী মনসুর খৈয়াম প্রমুখ।



