Advertisement Placeholder

নিউইয়র্কের শিক্ষার্থীদের পুরস্কৃত করলো ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট

নিজস্ব প্রতিবেদন   |   মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কের শিক্ষার্থীদের পুরস্কৃত করলো ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট

নিউইয়র্কের সেরা স্কুল শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট’। ‘শিক্ষাই জাতির মেরুদন্ড’ স্লোগানে এ অনুষ্ঠান হয় গত শুক্রবার জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে। দিনভর বৃষ্টি সত্বেও স্কুলগামী শিক্ষার্থীসহ মা-বাবা-বোনেরা এসেছিলেন ব্যতিক্রমধর্মী এ আয়োজনে। উল্লেখ্য, নিউইয়র্কের সেরা হাই স্কুৃলসমূহে সেরা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণের এ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার প্রেসিডেন্ট শাহ শহিদুল হক সাঈদ।

প্রধান অতিথি ছিলেন জেবিবিএর সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এর্টনী মঈন চৌধুরী, আবাসন ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আজিম, স্টেট এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের পাবলিক এ্যাফেয়ার্স পরিচালক সীমা কারেনটায়া, সিটি মেয়র এরিক এডা সের প্রতিনিধি ফেবয় এন্ডারসন, ফীড বাংলাদেশের পরিচালক আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ।

আয়োজনের প্রেক্ষাপট উপস্থাপন করেন সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার