Advertisement Placeholder

বর্ণাঢ্য অভিষেক প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণাঢ্য অভিষেক প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির

শপথ নিচ্ছেন প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির কর্মকর্তারা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

কম্যুনিটি এবং বরিশালের কল্যাণে অবদানের অঙ্গিকারে অভিষিক্ত হলেন প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির নতুন কমিটির কর্মকর্তারা। ৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি মিলনায়তনে সর্বস্তরের প্রবাসীর উচ্ছ্বল উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আবু জাফর আকন্দ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির। উল্লেখ্য, নতুন কমিটিতেও একই আসনে আবারো নির্বাচিত হয়েছেন তিনি।

সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি শাহ আলম। অভিষিক্ত কর্মকর্তারা (২০২৩-২০২৪) হলেন : সভাপতি-শাহ আলম, সাধারণ সম্পাদক-রুহুল আমিন নাসির, সহ-সভাপতি-মোহাম্মদ ইসলাম মামুন, মাসুদ হোসেন, মোহাম্মদ আল আমিন,মোহাম্মদ মশিউর রহমান, মোহাম্মদ এনায়েত হোসেন এবং সোহেল পারভেজ, যুগ্ম সম্পাদক-বিশ্বজিৎ কে পলাশ এবং একেএম মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক-জাকির হোসেন লিটন, কোষাধ্যক্ষ-মাজহারুল ইসলাম মিরন, দপ্তর সম্পাদক-রুবেল গাজী, সমাজকল্যাণ সম্পাদক-সামিয়া জে ডোনা, সাংস্কৃতিক সম্পাদক-জেসমীন বেগম, ক্রীড়া সম্পাদক-নাহিদ হায়দার আশিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক-পারুল আকতার, শিশুশিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক-জান্নাত সৈকত। নির্বাহী সদস্যরা হলেন :এডভোকেট রেজবুল কবীর, মোহাম্মদ মহসিন, বেলায়েত হোসেন, কামরুল ইসলাম, রাশেদ মিলন, মোহাম্মদ রবীন, মনির হোসেন, ইশাকউজ্জামান, রুবি চৌধুরী, মনির হোসেন এবং শরিফ ইসলাম পিন্টু।

উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন: এ কে আজাদ তালুকদার, নুরুল আলম খান, শাহ জামান, নাজমা বেগম লিলি, শেখ ইলিয়াস হাবিব, আলহাজ্ব রেজাউল করিম, আবুতালেব মাতুব্বর, মঈনুদ্দিন আহমেদ বাচ্চু, শামিমা আলম মুন্নী, রফিকুল ইসলাম জিয়া, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তোফায়েল আহমেদ, মোশারফ হোসেন সবুজ, লিয়াকত খান, আকতারুর রহমান মামুন এবং জাহাঙ্গির আলম।
শপথ অনুষ্ঠানে পর নতুন কমিটির সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে অতীতের মত সামনের দিনগুলোতেও অকুন্ঠ সমর্থন অব্যাহত থাকলে কোন কাজেই সমস্যা হবে না। কারণ ঐক্যবদ্ধ শক্তি কখনো পরাজিত হয় না। তারা উল্লেখ করেন, এলাকার স্বার্থে এখন সময় হচ্ছে সকল ভেদাভেদ ভুলে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির পতাকাতলে ঐক্যবদ্ধ হবার। তারা উভয়ে আরো অঙ্গিকার করেন যে, শিগগিরই কবরের জায়গা ক্রয়ের উদ্যোগ নেয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি নুরুল আলম খান, উপদেষ্টা আবুল কালাম আজাদ, উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তোফায়েল আহমেদ প্রমুখ। বক্তারা এলাকার গরিব অথচ মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কর্মসূচি গ্রহণের তাগিদ দেন। এ সময় করোনাকালে মৃত্যুবরণকারি সকলের আত্মার মাগফেরাত এবং অসুস্থ বরিশালবাসীগণের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এডভোকেট রেজবুল কবীরের নেতৃত্বে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার