Advertisement Placeholder
ফ্লোরিডা আওয়ামী লীগের সমাবেশে এম ফজলুর রহমান

বঙ্গবন্ধুর জন্ম বাঙালী জাতির জন্য আশীর্বাদস্বরূপ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধুর জন্ম বাঙালী জাতির জন্য আশীর্বাদস্বরূপ

বক্তব্য দিচ্ছেন এম ফজলুর রহমান।

ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ কর্তৃক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩ জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ১৯ জানুয়ারি স্থানীয় একটি রেঁস্টুরেন্টে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

সভায় আরো ছিলেন ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা রহমান মিনু, ইমতিয়াজ হাসান, ইঞ্জিনিয়ার একরামুল ভুইয়া, রানা খান, লিটন খান, ওসমান চৌধুরী অপু, এম রহমান জহির, বিন্দু খান এবং শেখ আহমেদ বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ইফতেখার হোসেন রিংকু, মীম খান, মো: মাসুদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি জিমী খান, যুব মহিলা লীগের সভাপতি চেমন উদ্দীন প্রমুখ। আরো ছিলেন ডেমোক্রেটিক পার্টির পক্ষ্য হতে জুনায়েদ আক্তার ও হাসান জাহাঙ্গীর!
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুল ইসলাম বাবু। এর আগে সকল শহীদের প্রতি শ্রদ্ধা রেখে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভার প্রথম পর্বের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এম ফজলুর রহমান বলেন, বঙ্গবন্ধু জন্ম বাঙালী জাতির জন্য আশীর্বাদস্বরুপ! বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হত কিনা সন্দেহ। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কাজ করার জন্য একটা টিম গঠন করার আহবান জানান। এবং আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে দেশে কল করে তাদের আত্মীয়-স্বজনকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

অপর বক্তারা বলেন, ষ্টেট আওয়ামী লীগের সফল সম্মেলন হলেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি রহস্যজনক কারণে দীর্ঘ নয় মাস কমিটি না দিয়ে সংগঠনের কর্মীদের বিভ্রান্ত করতে থাকেন। এমন অবস্থায় তৃনমূল কর্মীরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম ফজলুর রহমানকে অনুরোধ জানান সদস্যগণের দাবি অনুযায়ী কমিটি দেয়ার জন্য। এরপরই এম ফজলুর রহমান দেশরত্ন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরকে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের কমিটির অনুমোদনের নির্দেশ দেন। সে সময় সভাপতি শেখ হাসিনা আরো বলেন যে, ফ্লোরিডার একমাত্র দায়িত্ব ফজলুর রহমানের!
দ্বিতীয় পর্বে শিশুদের নিয়ে বঙ্গবন্ধু জন্মদিনের কেক কাটা হয় এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুমতিক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদিত ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের নতুন কমিটির কর্মকর্তাগণের নাম প্রকাশ করা হয়।
শেষে বিশিষ্ট সংগীত শিল্পী রুবি রউফ দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার