
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ১৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বব্যাংক সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে। সোমবার যুক্তরাষ্ট্র যুবলীগের সমাবেশ থেকে ওয়াশিংটন ডিসিতে শেখ হাসিনার সফরের সময় বিএনপি-জামাতের যে কোনো অপতৎপরতা প্রতিহত করার সংকল্প ব্যক্ত করা হয়। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথির ভাষণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া বলেন, ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ডুলেস এয়ারপোর্টে স্বাগত সমাবেশ, ১ মে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশদারিত্বের ৫০ বছর অনুষ্ঠান চলাকালীণ বিশ্ব ্যংকের সামনে ‘জয় বাংলা সমাবেশ’ এবং ২ মে ‘বিশ্ব মানবতার নেতা শেখ হাসিনা’কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। এসব কর্মসূচির সমর্থনে চলমান প্রস্তুতি নিয়ে বিস্তারিত উপস্থাপনকালে হাজী এনাম বলেন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, সেই বিশ্বব্যাংক আজ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা বাংলাদেশের বিজয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের অর্থায়ন ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্ববাসী আজ তাঁর কাছে উন্নয়নের গল্প শুনতে চায়। তাই আমাদের গর্ব, আমাদের অহংকার, বাংলাদেশের চারবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে থাকাকালীন যুবলীগ নেতাকর্মীদের ইস্পাত কঠিন দৃঢতা নিয়ে সেখানে অবস্থান করতে হবে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া। এ সময় প্রধানমন্ত্রীর ওয়াশিংটন থাকাকালীণ সব কর্মসূচি সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ ও অধ্যাপিকা হুসনে আরা, আওয়ামী লীগ নেত্রী কবি সালেহা বেগম প্রমুখ।



