Advertisement Placeholder

ফ্লোরিডা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ

ফ্লোরিডা প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্লোরিডা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ

১৩ মার্চ সংগঠনের সভাপতি শেখ হাসিনার অনুমতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটির অনুমোদন দেন। এ কমিটিতে বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদকে সভাপতি ও মো. মুজিব উদ্দীনকে সাধারন সম্পাদক করা হয়েছে। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের অনুমদিত বলে মো. এমরান সভাপতি ও মো আকরাম সাধারণ সম্পাদক নামে নতুন করে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের একটি কমিটির প্রচারণায় স্থানীয় নেতা- কর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কমিটির বিভিন্ন বিভ্রান্তিকর বিবৃতি প্রচার হচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির নিরবতায় তৃনমুল কর্মীদের অবাক করেছে বলে গত সপ্তাহে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা ক্ষুব্ধচিত্তে উল্লেখ করেন।

এ ব্যাপারে ২৪ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের কার্যকরী কমিটির পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ ও সাধারন সম্পাদক মুজিব উদ্দীন উল্লেখ করেছেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে অমান্য করার সাহস দেখিয়ে যারা ভ’য়া কমিটির প্রচারণা চালাচ্ছেন তারা আওয়ামী লীগের নীতি-আদর্শ এবং সাংগঠনিক শৃক্সখলাকেই চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখাচ্ছেন। বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র’র মধ্যে শক্তিশালী সংগঠনের অন্যতম। এর বিরুদ্ধে সকল ধরনের মোশতাকি ষড়যন্ত্রকারিদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারন করেন ।

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি এ সংবাদ লেখা পর্যন্ত সময়ে। কারণ সংগঠনের সভাপতি ও প্রধানমন্ত্রীর আসন্ন ওয়াশিংটনস ডিসি সফর নিয়ে ড. সিদ্দিক খুবই ব্যস্ত বলে তার ঘনিষ্ঠজনেরা উল্লেখ করেন।

অপরদিকে, ফ্লোরিডা আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে সাংগঠনিক শৃক্সখলা অটুট রেখে জননেত্রীর ওয়াশিংটন ডিসি সফরকে সাফল্যমন্ডিত করার উদাত্ত আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

উল্লেখ্য, গণভবনে ১৩ মার্চ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক ফ্লোরিডা স্টেট কমিটির নয়া কর্মকর্তাগণের তালিকা অনুমোদনের সময় সেখানে উপস্থিত ছিলেন এম ফজলুর রহমান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার