
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ | প্রিন্ট | ৩৫১ বার পঠিত | পড়ুন মিনিটে

ছবির ক্যাপশন-ডিসি বিএনপি
বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসি বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১০ জুন ভার্জিনিয়ায় ডাটা গ্রুপ অডিটোরিয়ামে।
শুরুতে স্থানীয় বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফখরুদ্দিনের পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক তুহিন ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারজিনিয়া বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদ।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি হাফিজ খান সোহায়েল বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করেন। তাঁর রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলের কারণে বাংলাদেশ মর্যাদার সঙ্গে বিশ্ব দরবারে দাঁড়িয়েছে। বর্তমান অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনকে সরিয়ে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শই জাতিকে পথ দেখায়। আগামী দিনে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদী শাসনের মোকাবিলা করতে হলে তাঁর রাজনৈতিক আদর্শের কোনো বিকল্প নেই।’
জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে উপস্থিত নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানান তিনি। আলোচনা সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপি ওয়াশিংটন ডিসি শাখার সহ সভাপতি কাজি এম রহমান, মজনু মিয়া, মোঃ মোশাররফ হোসেন, মুখলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ মনসুর পরশ এবং সালাউদ্দিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক-দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, প্রচার সম্পাদক রিজওয়ান আনসারী পল্লব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেকুর রহমান জণি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মীর নাজিউর রহমান নিক্সন, মানবাধিকার সম্পাদক মোঃ মহসিন মিয়া। আরো ছিলেন বিএনপি নেতা মোসাম্মৎ নুরুন্নাহার খাতুন, সাঈদ খান, মোহাম্মদ শফিক মোল্লা, রেজাউল করিম, সৈয়দ খান, তুষার রহমান, আনোয়ার মাহমুদ , চৌধুরী হাসান রুপক, এমডি মাকসুদুর রহমান মৃদুল, মেহেদী খান, ভার্জিনিয়া বিএনপির কামরুন কনা ও খালেদ চৌধুরী সহ অনেকে। সবশেষে সকলকে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



