Advertisement Placeholder

জলপ্রপাত দেখতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি মিমের

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ০৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৪১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলপ্রপাত দেখতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি মিমের

স্বাধীনতা দিবস অর্থাৎ ৪ জুলাই দুপুরে বান্ধবীদের সাথে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সিটির নিকটে লেইক টাহো এলাকায় ‘ঈগল ফলসে’ জলপ্রপাত দেখতে গিয়ে পা পিছলে নিচে পড়ে মারা গেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ইশরাত বিন্তে আজিম ওরফে মিম (২৫)। পরদিন তার লাশ পাওয়া যায় ওই জলপ্রপাত এলাকা থেকে মাইলখানেক দূর বে স্টেট পার্ক সংলগ্ন নদীতে।

ভার্জিনিয়া স্টেটের আলেক্সান্দ্রিয়া সিটির সুপরিচিত ব্যবসায়ী ও রাজনীতিক মোহাম্মদ হোসেনের মামা এ এফ এম আজিম এবং মামী নাসিমা আকতার খানমের কন্যা মিম বিশেষ কৃতিত্বপূর্ণ রেজাল্টের মাধ্যমে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পর ২০২১ সালে গোটাবিশ্বে তথ্য-প্রযুক্তির রাজধানী হিসেবে পরিচিত সিলিকন ভ্যালিতে ‘টেকটন’এ স্ট্যাটেজিক বিজনেস ডেভেলপার হিসেবে কাজ শুরু করেন এবং সেই সুবাদে সানফ্রান্সিসকোতেই বাস করছিলেন। তাঁর এই অকাল মৃত্যুর সংবাদে গোটা কম্যুনিটি শোকাহত।

মোহাম্মদ হোসেন ৭ জুলাই এ সংবাদদাতাকে জানান, মিমের জানাযা অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় সময় শনিবার বাদ যোহর ভার্জিনিয়ার দার আল নূর ইসলামিক সেন্টারে এবং এরপরই ‘অ্যল মুসলিম এসোসিয়েশন অব আমেরিকা’র গোরস্থানে তাঁকে দাফনের কথা।

উল্লেখ্য, মিম ছিলেন মা-বাবার দুই কন্যা সন্তানের কনিষ্ঠ এবং ব্যাচেলরের চার বছরের কোর্স তিনি সম্পন্ন করেছিলেন তিন বছরেই। পেশাগতভাবে মিম জুনিয়র হলেও সকলেই তার কর্মদক্ষতার প্রশংসা করেছেন সব সময়-এসব তথ্য জানান তার ফুফাতো ভাই মোহাম্মদ হোসেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার