
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ জুলাই ২০২৩ | প্রিন্ট | ১৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে

ইয়াজউদ্দিন।
সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইয়াজউদ্দিন আহম্মদ (২৩) নামে এক যুবক। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন এভিনিউয়ের ১১০০ ব্লকের বিপিগ্যাস স্টেশনে এই নির্মম ঘটনা ঘটে।
নিহত ইয়াজ মিরসরাই ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুদ্দিন আহমেদের ছোট সন্তান। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা গাড়ি ও নগদ অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় গুলি করে। ইয়াজের বাবা মারা যাওয়ার পর তার খালা রেহানা বেগম যুক্তরাষ্ট্রে তাকে নিয়ে যান। তিনি পার্কওয়ে সেন্ট্রাল হাইস্কুল থেকে স্নাতক শেষ করেন।
রেহানা বেগম বলেন, ইয়াজ খুবই দয়ালু ছিল। সে সব সময় মানুষজনকে সাহায্য করতো।
আমরা এই ঘটনায় জড়িতদেও বিচার চাই। স্থানীয় পুলিশ বলেন, মঙ্গলবার সকালের দিকে মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন এভিন্যুর ১১০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন এক যুবক। এ সময় বাইরে দাঁড় করানো ইয়াজের গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। ইয়াজ তাদেও বাধাদিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।
পরে পুলিশ এসে ইয়াজকে হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ। নিহত ইয়াজ ওই পেট্রোল স্টেশনেই কাজ করতেন। ২০ জুলাই নিউইয়র্কস্থ কম্যুনিটি লিডার কাজী নয়ন এ সংবাদদাতাকে জানান যে, মিরসরাইবাসী বৈঠকে মিলিত হচ্ছেন ইয়াজের লাশ দাফন-কাফনের ব্যাপারে।



