Advertisement Placeholder

১৬ সিনেটর-কংগ্রেসম্যানকে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা জানালেন রাষ্ট্রদূত ইমরান

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৬ সিনেটর-কংগ্রেসম্যানকে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা জানালেন রাষ্ট্রদূত ইমরান

মার্কিন কংগ্রেসে ডেমক্র্যাটিক পার্টির নেতা নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফরিজ-সহ উভয় পার্টির অন্তত ১৬ জন সিনেটর-কংগ্রেসম্যানের সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হয়ে গত ১৪ বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এ সময় রোহিঙ্গা ইস্যু, শান্তিরক্ষা, শ্রম-সমস্যা, বাণিজ্য সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার মত দ্বি-পাক্ষিক স্বার্থের অন্যান্য ইস্যুতেও আলোচনা হয়েছে বলে ক’টনৈতিক সূত্রে ৮ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন জানতে পেরেছে। সাম্প্রতিক সময়ে ক্যাপিটল হিলে সিনেটর এবং কংগ্রেসম্যানদের অফিসে পৃথক পৃথক এসব বৈঠকে রাষ্ট্রদূত ইমরান শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলার রহস্যকথাও উপস্থাপন করেছেন। জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নির্মূলে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি কার্যকর হওয়ায় বাংলাদেশের অবিস্মরণীয় অগ্রগতির বিস্তারিত তথ্যও এ সময় উপস্থাপন করেছেন রাষ্ট্রদূত ইমরান।

জানা গেছে, সিনেটর-কংগ্রেসম্যানরাও অত্যন্ত আগ্রহের সাথে বাংলাদেশ এবং এগিয়ে চলা বাংলাদেশের নেতা শেখ হাসিনার ব্যাপারেও জানতে চেয়েছেন। উল্লেখ্য, এসব কংগ্রেসম্যানের অধিকাংশই কংগ্রেসনাল বাংলাদেশ ককাসে যোগদান করেছেন। এই ককাসের ৪ কো-চেয়ার ক্লাউডিয়া টেনি (রিপাবলিকান-নিউইয়র্ক), গেরি কনঅলি (ডেমক্র্যাট-ভার্জিনিয়া), ডোয়াইট ইভান্স (ডেমক্র্যাট-পেনসিলভেনিয়া) এবং যো উইলসন(রিপাবলিকান-সাউথ ক্যারলিনা)’র সাথেও বৈঠকে মিলিত হয়েছেন রাষ্ট্রদূত ইমরান। বিশেষ একটি মহল কর্তৃক কাড়ি কাড়ি অর্থ ব্যয়ে ক্যাপিটল হিল, হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে চালানো অপপ্রচার রোধে এমন বৈঠকের বিশেষ প্রয়োজন ছিল বলে সচেতন প্রবাসীরা মনে করছেন।

একইসাথে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামক আরেকটি সংগঠনের পক্ষ থেকেও নিউইয়র্ক ও ফ্লোরিডার কয়েকজন গুরুত্বপূর্ণ কংগ্রেসম্যানের সাথে সম্প্রতি মতবিনিময় সভা হয়েছে। সে সসব বৈঠকের আয়োজক ও সমন্বয়কারির অন্যতম ছিলেন মোর্শেদ আলম, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, জুনায়েদ আহমেদ, হাসান জাহাঙ্গির প্রমুখ। বিশেষ সহযোগিতাকারিগণের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, কম্যুনিটি অ্যক্টিভিস্ট সুলতান আহমেদ, আওয়ামী লীগ নেতা নিজাম চৌধুরী, আইরিন পারভিন প্রমুখ। ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’র চলমান এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মূলধারায় প্রবাসীদের পথিকৃত ডেমক্র্যাটিক পার্টির নেতা মোর্শেদ আলম।

Congressman Hakeem Jefries-2

রাষ্ট্রদূত ইমরান আরো বৈঠকে মিলিত হয়েছেন ক্যানসাসের ইউএস সিনেটর (রিপাবলিকান)রোজার মার্শালের সাথে। সিনেটে হোমল্যান্ড সিকিউরিটি ও রাষ্ট্র বিষয়ক সাব কমিটির প্রভাবশালী মেম্বার সিনেটর রোজার বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক আরো এগিয়ে নিতে তার সহায়তার অঙ্গিকার করেছেন। এছাড়া, দেশ দুটির সম্ভাব্য সকল ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদারে তিনি কাজ করবেন বলেও উল্লেখ করেছেন। একইসাথে বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যেরও প্রশংসা করেছেন রিপাবলিকান পার্টির এই সিনেটর।

ঝানু কূটনীতিক মোহাম্মদ ইমরান ম্যারিল্যান্ডের (ডেমক্র্যাট) কংগ্রেসম্যান উইলিয়াম কীটিং এবং কংগ্রেসম্যান জেমস পি ম্যাকগভার্ন, নিউইয়র্কের কংগ্রেসওম্যান (ডেমক্র্যাট) গ্রেস মেং, ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান (ডেমক্র্যাট)জিম কোস্টা এবং কংগ্রেসম্যান ব্র্যাড শারমেন, নিউজার্সির কংগ্রেসম্যান (ডেমক্র্যাট) বিল প্রেসক্রল, ফ্লোরিডার কংগ্রেসওম্যান (ডেমক্র্যাট)লুইস ফ্র্যাঙ্কেল, মিশিগানের কংগ্রেসওম্যান (মিশিগান) হ্যালি স্টিভেন্স, ফ্লোরিডার কংগ্রেসম্যান (রিপাবলিকান) ম্যারিয়ো দিয়াজ বালার্টের সাথে পৃথক পৃথক বৈঠকের সময় রোহিঙ্গা ইস্যুতে মার্কিন কংগ্রেসের সহযোগিতার পাশাপাশি করোনা মহামারি প্রতিরোধে প্রয়োজনীয় সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে উল্লেখ করেছেন রাষ্ট্রদূত ইমরান। এছাড়াও বেশ ক’জন গুরুত্বপূর্ণ সিনেটর ও কংগ্রেসম্যানের চীফ অব স্টাফের সাথে কথা বলেছেন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে।

উল্লেখ্য, ১১ মাস আগে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন ময়মনসিং মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি গ্রহণের পর মোহাম্মদ ইমরান জার্মানী থেকে উন্নয়ন-কূটনীতিতে ডিপ্লোমা করেছেন। এরপর ইটালির স্যান রিমোতে অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব হিউম্যানিটারিয়েন ল’ থেকে মানবিকতার উপর পূর্ণাঙ্গ একটি কোর্স করেছেন মোহাম্মদ ইমরান। তারই আলোকে অত্যন্ত নিরবে ক’টনৈতিক তৎপরতা চালাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রীর সার্বিক তত্বাবধানে। স্মরণ করা যেতে পারে মোহাম্মদ ইমরান নয়াদিল্লি থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে এসেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার