
প্রতিদিন ডেস্ক | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ১০৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ব্রাজিলের আমাজন রাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের বার্সেলস প্রদেশে ১৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।
আমাজনের গভর্নর উইলসন লিমা এক্স (টুইটার) পোস্টে বলেছেন, ‘১৬ সেপ্টেম্বর বার্সেলসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ যাত্রী ও দুজন ক্রু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’
এয়ারলাইন কোম্পানি ‘দ্য মানাউস অ্যারোট্যাক্সি’ উড়োজাহাজ বিধ্বস্তের তথ্য নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
উড়োজাহাজটিতে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে ব্রাজিলের সংবাদমাধ্যমের কয়েকটিতে বলা হয়েছে। তবে রয়টার্স এ তথ্য যাচাই করতে পারেনি।



