Advertisement Placeholder

বস্টনে ‘বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সুযোগ-সম্ভাবনা-চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   রবিবার, ০১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বস্টনে ‘বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সুযোগ-সম্ভাবনা-চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার

বস্টনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘ইন্টারন্যাশনাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ (আইএসডিআই)’র উদ্যোগে আগামি ৬ অক্টোবর শুক্রবার ইউনিভার্সিটি অব ম্যাসেচুসেটস’র (ইউম্যাস) ক্যাম্পাস সেন্টার বলরুমে ‘বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় : চ্যালেঞ্জ, সুযোগ এবং সংশ্লিষ্টদের ভূমিকা’ (ঢ়ৎরাধঃব ঁহরাবৎংরঃরবং রহ ইধহমষধফবংয : ঈযধষষবহমবং, ড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং ্ ংঃধশব যড়ষফবৎং ঊহমধমবসবহঃ) শীর্ষক দিনব্যাপী একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্টজনেরা অংশ নেবেন।

সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নিউ ইংল্যান্ড উচ্চশিক্ষা বিষয়ক কমিশন-এনইসিএইচই (ঘঊঈঐঊ) এর ভাইস প্রেসিডেন্ট ড. ক্যারোল অ্যান্ডারসন, অনলাইনে উচ্চশিক্ষার বিশ্বখ্যাত প্ল্যাটফর্ম এডেক্স’র প্রতিষ্ঠাতা ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)’র অধ্যাপক ড. অনন্ত আগরওয়াল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. জুনায়েদ কামাল আহমেদ এবং ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেট্স-ডার্টমাউথের অধ্যাপক ড. মোহাম্মদ করিম।

আয়োজকদের পক্ষে আইএসডিআই’র নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফ ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনকে জানান, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও গত ২৫ বছরে উচ্চশিক্ষা ও দেশে দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালগুলো প্রসংশনীয় ভূমিকা রাখছে। তবে প্রশ্ন আছে শিক্ষার গুণগতমান, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং সেবা প্রদানের কৌশলগত উদ্যোগ নিয়ে। সেমিনারের প্যানেল আলোচকেরা বিদ্যমান বাধাগুলো অতিক্রম ও কৌশলগত ক্ষেত্রগুলোর বাস্তবায়নে তাদের অভিজ্ঞতা, মতামত ও প্রস্তাবনা তুলে ধরবেন। এই অধিবেশনে বিশেষজ্ঞরা আলোচনা করবেন কিভাবে আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম প্রণয়নের পাশাপাশি উচ্চশিক্ষার স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা বাড়ানো যায়, যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্র্যান্ডিং করা এবং র‌্যাঙ্কিংয়ে একটি গ্রহণযোগ্য অবস্থান অর্জন করা সম্ভব হয়।

ইকবাল ইউসুফ আরো জানিয়েছেন, সেমিনারটিতে বাংলাদেশের দশটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিশটি বিশ্ববিদ্যালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এতে আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে সাম্প্রতিক প্রযুক্তি বিশ্ব সাড়া জাগানো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, মেটাভার্স প্রযুক্তির বিকাশ, নৈতিক অবস্থান, আইনি চ্যালেঞ্জ এবং ভবিষ্যত সম্ভাবনা নিয়ে। নতুন এ প্রযুক্তি পরবর্তী স্তরের উচ্চশিক্ষায় কিভাবে ব্যবহার করা যায় তার প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করবেন তাঁরা। এছাড়া, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর যোগাযোগ, গবেষণা সহযোগিতা সহ ছয়টি ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ড. আবু তাহের, ইন্টারন্যাশনাল সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্চ ফেলো ড. আবদুল্লাহ শিবলি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’র ট্রাস্টি বোর্ডের সদস্য সি এম শফি সামি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিন ও সাবেক প্রো-ভিসি ড. ফুয়াদ মল্লিক, ফ্রেমিংহাম স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. স্যান্ড্রা রহমানসহ অনেকে।

বিষয়ভিত্তিক এ সেমিনারটি আয়োজিত হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন-অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায়। এতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসক, গবেষক এবং স্টেকহোল্ডারদের পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচির মাধ্যমে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকেরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার