Advertisement Placeholder

পেনসিলভেনিয়ায় মহিলা আওয়ামী লীগের আহবায়ক আজমেরী, সদস্য সচিব জাকিয়া

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেনসিলভেনিয়ায় মহিলা আওয়ামী লীগের আহবায়ক আজমেরী, সদস্য সচিব জাকিয়া

পেনসিলভেনিয়া স্টেট মহিলা আওয়ামী লীগের আহবায়ক আজমেরী জামান (ডানে) এবং সদস্য-সচিব জাকিয়া সুলতানা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীগণকে বিপুল বিজয় দিতে প্রবাস থেকে সরব থাকার সংকল্প এবং মার্কিন মুল্লুকে মহল বিশেষের দেশবিরোধী প্রচারণা রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্যদিয়ে পেনসিলভেনিয়া স্টেট মহিলা আওয়ামী লীগের সম্মেলন গত শনিবার ল্যান্সডেলের ইন্ডিয়ান গ্রীল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মমতাজ শাহনাজ।

প্রধান বক্তা ছিলেন পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খান। সম্মেলনের উদ্বোধন করেন পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ রেজা জনি সিকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির উপদেষ্টা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. কে বি এম হাদিউজ্জামান সেলিম। সম্মেলনে আরো বক্তব্য রাখেন স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সভাপতি আসাদুজ্জামান শামীম, উপদেষ্টা হারুন উর রশীদ এবং মিজানুর রহমান চৌধুরী, সম্মেলনের আহ্বায়ক আজমেরী জামান এবং সদস্য সচিব জাকিয়া সুলতানা। বিস্তারিত আলোচনার পর আজমেরী জামানকে আহবায়ক এবং জাকিয়া সুলতানাকে সদস্য-সচিব করে ১৩ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার