Advertisement Placeholder

বিজয়ের মাসে ‘বাংলাদেশ এভিনিউ’ হচ্ছে যুক্তরাষ্ট্রের মিলবোর্নে

বিশেষ সংবাদদাতা   |   শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজয়ের মাসে ‘বাংলাদেশ এভিনিউ’ হচ্ছে যুক্তরাষ্ট্রের মিলবোর্নে

এই সড়ক দ্বীপেই ‘বাংলাদেশ এভিনিউ’নামফলক উম্মোচন করা হবে। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বিজয়ের মাসে মার্কিন মুল্লুকে আরেকটি রাস্তার নাম হচ্ছে ‘বাংলাদেশ এভিনিউ’। পেনসিলভেনিয়া স্টেটে ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন দেলওয়ারে কাউন্টির মিলবোর্নে মার্কেট স্ট্রিট এবং স্টেলার এভিনিউর কর্ণারে ৩ ডিসেম্বর রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই নামফলক উম্মোচন করা হবে বলে জানালেন মিলবোর্ন সিটি মেয়র মাহবুবুল আলম তৈয়ব। মার্কেট স্ট্রিট থেকে গার্ডেন কোর্ট পর্যন্ত পুরো এলাকাটি ‘বাংলাদেশ এভিনিউ’ হচ্ছে।

চট্টগ্রামের সন্তান মেয়র তৈয়ব এ সংবাদদাতাকে আরো জানালেন, রাস্তার নামকরণ সম্পর্কিত রেজ্যুলেশন ইতিমধ্যেই সিটি কাউন্সিলে পাশ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা। এলাকার নির্বাচিত সকল জনপ্রতিনিধি ছাড়াও কম্যুনিটির বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাচ্ছি উদ্বোধনী উৎসবে অংশগ্রহণের জন্যে। বেলা ১টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত উৎসব চলবে এ উপলক্ষে। দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। তাহলে পরবর্তীতে কম্যুনিটি এবং প্রবাসীদের জন্যে আরো বড় কিছু করা সম্ভব হবে। প্রসঙ্গত: উল্লেখ্য, ইতিপূর্বে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার এভিনিউ, কুইন্সের হিলসাইড এবং জ্যাকসন হাইটস, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকাকে ‘লিটল বাংলাদেশ’ , ‘বাংলাদেশ স্ট্রিট’ এবং ওজোনপার্কে বাংলাদেশ স্ট্রিট হয়েছে। মিশিগানের ডেট্রয়েট সিটিতেও বাংলাদেশ এভিনিউ, নিউজার্সির প্যাটারসনে জালালাবাদ স্ট্রিট হয়েছে। লসএঞ্জেলেস ডাউন টাউনের একটি অংশকে ‘লিটল বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শিকাগোর ডাউন টাউনে অনেক আগে ‘শেখ মুজিব ওয়ে’ হয়েছে। অর্থাৎ মার্কিন রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশিদের সম্পৃক্ততা যত বাড়ছে ততোই ঝলসে উঠছে বাঙালি ও বাংলাদেশের নাম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার