Advertisement Placeholder

বস্টনে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বস্টনে বিজয় দিবস উদযাপন

সভাপতির সমাপনী বক্তব্য দেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর এক আলোচনা সভার আয়োজন করা হয়। মহান এই বিজয়ের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় এই সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, এক মিনিট নীরবতা এবং বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের এই গৌরবময় দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থান ঘটে। বক্তারা বাংলাদেশে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে গণজোয়ার তৈরিতে প্রবাস থেকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
মহান বিজয় দিবসের এই আলোচনায় আরো অংশ নেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, রাতুল বড়ুয়া, উপদেষ্টা প্রফেসর মুসা শরিফ, সেলিম জাহাঙ্গীর, জিয়াউল হাসান, রবিউল আলম, প্রীতিমা রাণী দেবী, মোহাম্মদ মিয়াজী, আব্দুস সালাম খোকন, প্রিতম বড়ুয়া, মাহফুজুল হক, নাকিবা মিনহান এবং ১৪ দলের শরীক জাতীয় পার্টি-জেপির সহ-সাধারণ সম্পাদক কে এম মজিবুর রহমান মজনু।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার