Advertisement Placeholder

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন : শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর নিশ্চয়তা পেলেন

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন : শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর নিশ্চয়তা পেলেন

টানা তৃতীয় দিনের মত নিউইয়র্ক টাইমস বাংলাদেশের নির্বাচণের সংবাদ প্রকাশ করলো। ৭ জানুয়ারি সন্ধ্যায় (বাংলাদেশের নির্বাচনের ফলাফল প্রকাশের পর) সর্বশেষ সংবাদটি ‘সোমবার ব্রিফিং : বাংলাদেশের সমস্যাপূর্ণ নির্বাচন: বাংলাদেশ ভোট দিয়েছে ক্র্যাকডাউন ও বয়কটের মধ্যে’ শিরোনামে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে যে, গতকাল কমসংখ্যক ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা প্রায় সম্পন্নের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার প্রায় নিশ্চয়তা পেয়েছেন। প্রধান বিরোধীদল বিএনপি এই নির্বাচনকে সুষ্ঠু হবে না দাবি করে তা বর্জনের ডাক দেয় এবং দেশব্যাপী হরতাল আহবান করে। এ অবস্থায় সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করে। ভোটের আগের দিন সারাদেশে সহিংসতার খবর পাওয়া গেছে। যার অন্যতম ছিল রাজধানী ঢাকায় একটি ট্রেনে আগুণ দেয়া হয় এবং চারজন যাত্রী নিহত হয়। এছাড়া একডজনেরও অধিক ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

নিউইয়র্ক টাইমসের এ রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে, ভোটের প্রতিবাদে বিরোধীদের ডাকা হরতাল-অবরোধ-অসহযোগ এবং জ্বালাও-পোড়াও কর্মসূচির পরিপ্রেক্ষিতে সরকার কঠোর পদক্ষেপ অবলম্বন করে। বিএনপি দাবি করেছে যে, ২৮ অক্টোবর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দাবিতে আন্দোলনের কর্মসূচি শুরুর দিন থেকে এ যাবত তাদের ২০ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আরো লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, যারা আদালতে দৌড়ঝাঁপে রয়েছেন। বিএনপির নির্বাচন বর্জনের কর্মসূচিতে শেখ হাসিনা ও তার প্রশাসন ভিন্ন কৌশল অবলম্বন করেন। কারণ, বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে চিন্তিত হয়েছিলেন শেখ হাসিনা। এজন্যেই তিনি দলীয় নেতা-কর্মীগণকে নির্দেশ দেন ডামি প্রার্থী হবার জন্যে-যাতে কেউ অপবাদ দিতে না পারে যে, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থায় বিজয়ী হয়েছে।

 

টাইমস উল্লেখ করেছে, এর পরে কী : ভোটের পর উভয় পক্ষের মধ্যে সহিংসতা বৃদ্ধির ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের এশিয়া পরিচালক পিয়েরে প্রকাশ। যদি বিএনপি মনে করে যে, অহিংস আন্দোলন শেখ হাসিনার এক তরফা নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছে, তাহলে অতীতের মত তারা আন্দোলনকে অত্যন্ত সহিংসতায় নিয়ে যেতে পারে। আর যদি বিএনপি সহিংসতাকেই বেছে নেয়, তাহলে তারা সরকারের পাতা ফাঁদে পড়বে বলে মন্তব্য করেছেন পিয়েওে প্রকাশ। ‘কারণ, শেখ হাসিনার পার্টি (আওয়ামী লীগ) আরো বড় ধরনের কঠোরতা অবলম্বনের পরিকল্পনায় রয়েছে, যেখানে তারা বিরোধী দলে সন্ত্রাসী ও খুনীরা নেতৃত্ব দিচ্ছে বলে তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে।

নিউইয়র্ক টাইমসের সর্বশেষ এই সংবাদে ঢাকায় জাহাঙ্গির কবির নানকের একটি নির্বাচনী কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি ও এজেন্টদের কর্মব্যস্ততার ছবি রয়েছে।

এদিকে, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ আবারো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার সংবাদে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীরা আনন্দ-উল্লাস করছেন। রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, জর্জিয়ার আটলান্টা, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া, ওয়াশিংটন মেট্র এবং নিউজার্সিতে স্বতঃস্ফূর্ত এসব আনন্দ-সমাবেশে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানানো হয়। বিএনপি-জামায়াতিদের ধ্বংসাত্মক এবং জ্বালাও-পোড়াও কর্মসূচি ঠেকিয়ে ভোট কেন্দ্রে হাজির হয়ে পছন্দের প্রার্থীতে নির্ভয়ে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এসব আনন্দ-উল্লাস থেকে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার