Advertisement Placeholder

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বললেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বললেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স

মার্কিন কংগ্রেসে ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‌্যাঙ্কিং মেম্বার নিউইয়র্কের কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) গ্রেগরি মিক্স ১৪ জানুয়ারি এক নির্বাচনী সমাবেশে বলেন, এ বছর যুক্তরাষ্ট্রসহ বেশ কটি দেশে নির্বাচন হবে। মাত্র ক’দিন আগেই বাংলাদেশের নির্বাচন হলো। সে নির্বাচন ঘিরে সকল পার্টির লোকজন নিজ নিজ প্রার্থীর পক্ষে সরব হয়েছিলেন। একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা বাছাই করবেন সামনের বিভিন্ন দেশের নির্বাচনে। কারণ সে সব দেশের মানুষের পছন্দের নেতা নির্বাচনের প্রক্রিয়া রয়েছে। তা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, পাকিস্তান, মেক্সিকো এবং সাউথ আফ্রিকাসহ বেশ দেশে নির্বাচন হবে। ৪ বিলিয়নের অধিক মানুষ এসব নির্বাচনে ভোটাধিকার প্রদান করবেন।

নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৩ এর বিশেষ নির্বাচনে ডেমক্র্যাট প্রার্থী টম সোয়জ্জির সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স আরো বলেন, টম সোয়জ্জির নির্বাচনের গুরুত্ব অপরিসীম। তবে আমি জানি, আমরা জানি, কখনোই টম সোয়জ্জির নির্বাচনে সফল হতে পারবো না যদি শুধু কথাচালাচালিতেই নিজেদেরকে আবদ্ধ রাখি। নির্বাচনের সুফল পেতে ডেমক্র্যাট এবং রিপাবলিকান-উভয় পার্টির সমর্থকদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরী করতে হবে। দলীয় বিভাজনে ভোটের সাফল্য সব সময় আসে না। টম সোয়জ্জির বিজয়ে সেই ভেদাভেদ ভুলে যেতে হবে। নির্বাচনী এলাকার সামগ্রিক কল্যাণকে প্রাধান্য দিতে হবে। জাতীয় সমস্যার সমাধানে সুনির্দিষ্ট কর্মপন্থা ভোটারের সামনে উপস্থাপন করতে হবে।

এই নির্বাচনী সমাবেশের আয়োজন করেছিল ‘নিউ আমেরিকান ভোটার এসোসিয়েশন’ তথা নাভা। নাভার প্রতিষ্ঠাতা ড. দীলিপ নাথ স্বাগত বক্তব্যের পরই সমবেত সকলকে উজ্জীবিত করার বক্তব্য দেন গ্রেগরি মিক্স। মার্কিন মুল্লুকে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে মতল বিশেষের অপপ্রচারণার মধ্যে ডেমক্র্যাটিক পার্টির প্রভাবশালী এই কংগ্রেসম্যান গণতান্ত্রিক পন্থায় নেতা বাছাইয়ের পরিক্রমায় বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করায় অনেকে স্বস্তিবোধ করেছেন।

উল্লেখ্য যে, সামনের নির্বাচনে ডেমক্র্যাটরা আরো ৮টি আসনে বিজয় ছিনিয়ে নিতে পারলেই ২১৮ টি আসন লাভে সক্ষম হবে এবং তারা পুনরায় প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হবে। বর্তমানে ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ২২০টি নিয়ে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৩ ছিল রিপাকলিকানদের দখলে। কিন্তু নানা অপকর্মের জন্যে ১ ডিসেম্বর কংগ্রেস থেকে অপসারিত হয়েছেন এই আসনের রিপাবালিকান জর্জ স্যান্তোষ। এটি দখলে নিতেই জোর তৎপরতা চালাচ্ছেন ডেমক্র্যাটরা। এই নির্বাচনী এলাকার ভোটারের বড় একটি অংশ হচ্ছেন বাংলাদেশী তথা দক্ষিণ এশিয়ানরা।

কংগ্রেসম্যান মিক্স টম সোয়জ্জি প্রসঙ্গে বলেন, মাত্র দু’বছর আগে তিনি এই আসনের কংগ্রেসম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় উভয় পার্টির লোকজনকে সাথে নিয়ে অনেক কিছু করেছেন। তাই সামনের ১৩ ফেব্রুয়ারির নির্বাচনেও টমের বিজয় নিশ্চিত বলে আমি মনে করছি। প্রসঙ্গত উল্লেখ্য, সামনের নভেম্বরের নির্বাচনে ডেমক্র্যাটরা কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেই গ্রেগরি মিক্স হবেন ফরেন এফেয়ার্স কমিটির চেয়ারমান। গ্রেগরি মিক্স বাংলাদেশ ককাসেরও সদস্য।

নাভার এই সমাবেশে টম সোয়জ্জিকে বিজয়ী করার প্রত্যয়ে একযোগে কাজের অঙ্গিকার ব্যক্ত করেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, সিটি কাউন্সিলওম্যান লিন্ডা লী, স্টেট অ্যাসেম্বলীম্যান যোয়ান আরডিলা, কম্যুনিটি লিডার ড. দ্বিজেন ভট্টাচার্য, শরাফ সরকার প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার