Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

বিপদগ্রস্ত একটি পরিবারকে সাহায্য করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের দুই পুলিশ কর্মকর্তা ও একজন প্যারামেডিক। ১৮ ফেব্রুয়ারি মিনেসোটার বার্নসভিলে এ ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাড়িতে ঝামেলা চলছে এবং সেখানে বেশ কয়েকজন শিশু রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জানান, একটি পরিবার ‘বিপদে রয়েছে’ ফোনে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন ২৭ বছর বয়সী দুই পুলিশ কর্মকর্তা। তাদের সঙ্গে ছিলেন ৪০ বছর বয়সী একজন প্যারামেডিকও। কিন্তু সেখানে গেলে তাদের ওপর গুলি ছোড়ে এক বন্দুকধারী। এতে তিনজনই নিহত হন।

পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীও প্রাণ হারিয়েছেন। বাড়িটি থেকে সাতজন শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, এটি হৃদয়বিদারক ঘটনা।

হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তার সঙ্গে বন্দুকযুদ্ধের সময় আরও এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত এ পুলিশ কর্মকর্তার প্রাণশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার বর্ণনায় মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রেহেনশনের সুপারিনটেনডেন্ট ড্রিউ ইভান্স বলেন, রোববার সকালে বার্নসভিলের একটি বাড়ি থেকে জরুরি ফোনকল এসেছিল। সেখানে একজন অস্ত্রধারী ব্যক্তি পরিবারের সদস্যদের দিয়ে ঘিরে থাকার খবর পাওয়া যায়।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তির সঙ্গে আলোচনার চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে তিনি বাড়ির ভেতর থেকে গুলি চালান।

বাড়িটি থেকে একাধিক বন্দুক উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো পিস্তল নাকি আরও শক্তিশালী সেমি-অটোমেটিক রাইফেল তা জানায়নি পুলিশ। ইভান্স বলেছেন, আমরা এই তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছি।

সিবিএস নিউজের ভিডিও ফুটেজে সোয়াটের একটি সাঁজোয়া যানের উইন্ডশিল্ডে অন্তত সাতটি বুলেটের আঘাতের চিহ্ন দেখা গেছে।
যুক্তরাষ্ট্রে গোলাগুলি প্রায় নিত্যদিনের ঘটনা। সেখানে মানুষের চেয়ে বন্দুকের সংখ্যা বেশি। দেশটিতে প্রায় এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্কদের কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে।
গত বুধবার মিসৌরিতে কানসাস সিটি চিফসের সুপার বোল বিজয় মিছিলে গুলির ঘটনায় একজন নিহত এবং অন্তত ২১ জন আহত হন। একই দিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন তিন পুলিশ কর্মকর্তা।

সূত্র: এএফপি, এনডিটিভি

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার