Advertisement Placeholder

মিশিগানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

জাহাঙ্গির আলম সাজু। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

মিশিগানের ওয়ারেন সিটিতে সড়ক দুর্ঘটনার নিহত হয়েছেন সিলেটের ব্যবসায়ী জাহাঙ্গীর আলী সাজু (৫০)। তার জানাজা ২৭ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে ডেট্রয়েট সিটির মসজিদুন নূরে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ওয়ারেন সিটির রায়ান রোডে বিপরিত দিক থেকে অতিরিক্ত স্পিডিংয়ে আসা আরেক গাড়ি সজোড়ে ধাক্কা দেয় সাজুর বহনকারী গাড়িকে। মারাত্মক আহত সাজু, তাঁর মেয়ে সানজিদা মুমু ও ছেলে শাহজাহান তামিমকে হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাজুকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় সংবাদদাতা আশিক রহমান জানান, আহত সানজিদা মুমু’র(২৫) শারীরিক অবস্থা আশংকাজনক। তবে ছেলে শাহজাহান তামিম(২২) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাবার জানাজায় অংশগ্রহণ করেন।
সিলেটের পৌরবিপনীর ব্যবসায়ী কাচঘরের মালিক সাজু ৪ বছর আগে স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। নিহত ব্যবসায়ী সাজুর বাড়ি সিলেটের আম্বরখানার বড় বাজারে।
অপরদিকে দুর্ঘটনার জন্যে দায়ী গাড়ির ড্রাইভারকে পুলিশ গ্রেফতার করেছে। সেও সিলেটেরই সন্তান। দুর্ঘটনার সাথে যুক্ত অপর গাড়ির ড্রাইভারও বাংলাদেশি। তবে তাকে এখনও গ্রেফতারের সংবাদ নিশ্চিত হওয়া যায়নি। সাজুর গাড়িকে কেন তারা ধাক্কা দিয়ে এমন নির্মম পরিস্থিতির অবতারণা করেছেন সেটি বেড়িয়ে আসবে তদন্তে-এমনটাই প্রত্যাশা কম্যুনিটির।

২৭ ফেব্রয়ারি জানাজার নামাজ শেষে নিহতের স্ত্রীর খালাতো ভাই ইসফা ইসলাম জানিয়েছেন, আজকেই সাজুর লাশ নিউইয়র্ক হয়ে আগামী ৩ মার্চ শনিবার বাংলাদেশ পৌঁছাবে এবং ঐদিনই মরহুমকে সিলেট শহরেই দাফন করা হবে।
এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাজুর মৃত্যুতে মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং এখানে বেড়ে ওঠা ছেলে-মেয়েদের উচ্ছৃঙ্খল ও অনিয়ন্ত্রিত জীবন যাপনকে দায়ী করছেন ও সন্তানদেরকে আরো পারিবারিক আবহে রাখার আহবান জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার