Advertisement Placeholder

চলে গেলেন কবি মুক্তাদির চৌধুরী তরুণ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলে গেলেন কবি মুক্তাদির চৌধুরী তরুণ

উত্তর আমেরিকায় খ্যাতনামা কবি ও সংগঠক মুক্তাদির চৌধুরী তরুণ কিডনি রোগের চিকিৎসারত অবস্থায়ই হৃদরোগে হয়ে ২৬ মার্চ লসএঞ্জেলেসের সিডার সাইনাই হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি একমাত্র পুত্র সন্তান এবং অসংখ্য বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের মেধাবি ছাত্র তরুণ যুক্তরাষ্ট্রে আসার আগে বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের সিনিয়র সায়েন্টিস্ট ছিলেন। তিনি ক্রপ সায়েন্সে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছিলেন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে। তরুণের মৃত্যুসংবাদ এ সংবাদদাতাকে ২৮ মার্চ জানান বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা রবীন্দ্র সঙ্গীত শিল্পী কাদেরি কিবরিয়া। ২৮ মার্চ লসএঞ্জেলেসে মুসলিম গোরস্থানে দাফনের আগে সেখানকার মসজিদে অনুষ্ঠিত জানাযায় তরুণের ঘনিষ্ঠ এই বন্ধু কাদেরি কিবরিয়াও ছিলেন। ৩২ বছর আগে যুক্তরাষ্ট্রে বসতি গড়া বিক্রমপুরের সন্তান মুক্তাদির চৌধুরী তরুণ লসএঞ্জেলেসস্থ বাংলাদেশ রাইটার্স এসোসিয়েশনেরও কর্মকর্তা ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার