
বিশ্ব ডেস্ক | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় রমজানের সমাপ্তি এবং ঈদুল ফিতর চলে আসার আনন্দ উদযাপনের সময় তরুণদের দুটি দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অন্তত দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। অপরজন ১৫ বছর বয়সী সন্দেহভাজন কিশোরের পায়ে ও কাঁধে গুলি করে পুলিশ। খবর বিবিসি।
পুলিশ জানিয়েছে, গুলিতে কেউ নিহত হয়নি। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সংঘর্ষে ব্যবহৃত পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। যে আউটডোর ইভেন্টে এই গোলাগুলি শুরু হয় সেখানে কমপক্ষে এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
গুলিবিদ্ধ কিশোরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। অন্যজনের হাতে বন্দুকের গুলি লেগেছে, তিনিও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।



